এমএ হান্নান ফাউন্ডেশন এর চেয়ারম্যান সৈয়দ মাহফুজ হান্নানের সন্তানের আকিকা সম্পন্ন

Share the post

 চট্টগ্রাম সংবাদ: এম এ হান্নান ফাউন্ডেশন এর  চেয়ারম্যান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, বঙ্গবন্ধুর পক্ষে প্রথম স্বাধীনতার ঘোষক, সাবেক বর্ষীয়ান আওয়ামী লীগের জাতীয় নেতা বীর মুক্তিযোদ্ধা মরহুম এম এ হান্নানের পুত্র, সমাজসেবক সৈয়দ মাহফুজ হান্নানের সন্তান ( “টুইন বেবি”) সৈয়দ মাহিম হান্নান স্বাধীন , সৈয়দা মাশরুফা আমনা পবিত্র আকিকা সম্পন্ন হয়। রোজ শুক্রবার ১০ সেপ্টেম্বর সৈয়দ মাহফুজ হান্নানের নিজ বাসভবনে উক্ত আকিকার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় সৈয়দ মাহফুজ হান্নান তার সন্তানদের জন্য আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী, রাজনৈতিক সহকর্মী, বিভিন্ন সাংগঠনিক ব্যক্তিবর্গ ও তার সমর্থক সমর্থকদের নিকট দোয়া ও শুভকামনা প্রার্থনা করেন। আকিকা অনুষ্ঠান উপলক্ষে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি খাবারের আয়োজন করা হয়। উক্ত খাবার এমএ হান্নান পরিবারের সকল আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব শুভাকাঙ্ক্ষী সহ সকলের মাঝে সরবরাহ করা হয়।  এছাড়া আকিকার খাবার দুস্থ অসহায়, হতদরিদ্র সুবিধাবঞ্চিত মানুষের মাঝেও বিতরণ করা হয়। উল্লেখ্য গত ১১ জুলাই সৈয়দ মাহফুজ হান্নানের দুটি সন্তান( টুইন বেবি-একটি ছেলে একটি মেয়ে) জন্মগ্রহণ করে। সৈয়দ মাহফুজ হান্নান তিন সন্তানের জনক। সৈয়দা আন্নি সাফা (আদুরী) সৈয়দ মাহফুজ হান্নানের প্রথম জেষ্ঠ্য কন্যা সন্তান। দেশ বাসী র কাছে তিনি তার সন্তানদের জন্য দোয়া চেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]