স্কুল খোলায় শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করলেন পাঁচলাইশ থানা ছাত্রলীগ।
চট্টগ্রাম:
দীর্ঘ দেড় বছর পর স্কুল খোলায় পাঁচলাইশ থানা ছাত্রলীগের সভাপতি মীর জিহান আলী খাঁনের উদ্যোগে আজ পাঁচলাইশ থানার আওতাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের আগমনে তাদের মাঝে ভালবাসা স্বরুপ গোলাপ ফুল এবং সাধারণ শিক্ষার্থীদের জন্য স্কুল কর্তৃপক্ষকে মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার উপহার করলেন।

পাঁচলাইশ থানা ছাত্রলীগের সভাপতি বলেন,দীর্ঘ দেড় বছর পর সংক্রমণ কমে যাওয়ায় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্কুল খোলার সিদ্ধান্তকে কে তিনি স্বাগত জানিয়েছেন এবং তিনি স্কুল শিক্ষার্থীদের প্রতি সচেতনতা অবলম্বন করার জন্য আহবান জানালেন।
এই সময় উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মেহেদী হাসান,পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা জালাল,বাপ্পি, আকিল,ফয়েজ,জীবন,রায়হান,আলামীন সহ অন্যান্য রা।

