চট্টগ্রামে অস্ত্রসহ একজন গ্রেফতার
নগরীর বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি এলজিসহ মো. আলী আকবর (৪২) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মো. আলী আকবর পূর্ব বাকলিয়া আব্দুল লতিফ হাট এলাকার আব্দুস সোবহানের বাড়ীর মৃত মোজাহারুল হকের ছেলে।
শনিবার হাটখোলা এলাকার আব্দুস সোবহান রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক জানান, মামলার পলাতক মো. আলী আকবরকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।

