গাড়িচাপা দিয়ে পুলিশ হত্যা, গ্রেফতার ১

Share the post

নগরের চান্দগাঁও থানা এলাকায় দায়িত্ব পালনরত অবস্থায় উপসহকারী পরিদর্শক (এএসআই) কাজী মো.সালহউদ্দিনকে গাড়িচাপা দিয়ে হত্যা মামলার অন্যতম অভিযুক্ত মো. জুয়েলকে (৩০) গ্রেফতার করা হয়েছে।  শুক্রবার (৩ সেপ্টেম্বর) ভোরে ৫ টার দিকে কর্ণফুলী থানার সৈন্যার টেক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গত ১৯ জুন দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ডিসি উত্তরের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে হত্যা মামলার মূল আসামিসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতারকৃতরা হলেন- ঘটনার সময় জব্দকৃত মাইক্রোবাস চালক মো. বেলাল (৩৪ ), মো. রাশেদ প্রকাশ রাসেল (২৬), সারোয়াতলী আহলা দরবার শরীফ কালু শাহ বাড়ির মৃত জাকের হোসেনের ছেলে সামশুল আলম (৬০)।
চক্রটি রাঙামাটি থেকে মাদক এনে চট্টগ্রামসহ আশপাশের কয়েকটি জায়গায় সরবরাহ করে। তারা দীর্ঘ একবছর ধরে মাদক ব্যবসা করে আসছে। তাদের নামে এর আগেও বিভিন্ন জায়গায় মাদকের মামলা রয়েছে। মাদক পরিবহনে ব্যবহার করা মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। গাড়ি থেকে সাড়ে ৭শ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। মাদক পাচারের সময় সঙ্গে থাকা মোটরসাইকেল জব্দ করা হয়েছিল।

গত ১১ জুন চান্দগাঁও থানার কর্মরত এএসআই কাজী মো.সালাহউদ্দীন সঙ্গীয় ফোর্সসহ  থানা এলাকায় রাতের ডিউটি করাকালীন চোলাই মদ বহনকারী একটি  মাইক্রোবাস  মেহেরাজখানঘাটা পেট্রোল পাম্পের সামনে গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]