মাধবপুরে সাপের কামড়ে চা শ্রমিকের মৃত্যু!

Share the post

মোঃজাকির হোসেন মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের রেংঘুটিলা নামক এলাকার বাবুল সাওতালের ছেলে স্বপন সাওতাল গিরিশ (৪০)নামক এক চা শ্রমিক সাপের কামড়ে শুক্রবার সকালে মারা গেছে।
স্বপন সাওতালের কলেজ পড়–য়া মেয়ে হীরামনি সাওতাল জানায় বৃহস্পতিবার রাতে প্রতিবেশী শ্যামল সাওতালের ঘরে একটি সাপ ডুকে । তার বাবাকে খবর দিলে সে সাপটি ধরে বিভিন্ন লোকজনকে দেখানোর পর বাড়ীতে নিয়ে আসে । কোন সময় হাতে কামড় দেয় সে বুঝতেই পারেনি । স্বপনের স্ত্রী অনিতা সাওতাল জানায় রাত ১২টায় সাপ নিয়ে বাড়ীতে আসলে সে তার ভাসুরকে ডাকতে চাইলে স্বপন সাপটি নিয়ে ঘর থেকে বেড়িয়ে যায় এবং মেরে জঙ্গলে ফেলে আসে । কিচুক্ষন পর স্বপনের শরীরে যন্ত্রনা শুরু হয় । মেয়ে হীরামনি ডান হাতে সাপের কামড় দেখতে পেয়ে রশি দিয়ে বেধে দেয় । শুক্রবার সকালে ৩ সন্তানের জনক স্বপন সাওতাল গিরিশ মারা যায় । মৃত সাপটি খুজে এনে লাশের পাশে রেখেছে । মৃতদেহ বাড়ীতে রেখে ওঝার খুজে বেড়িয়েছে আত্মীস্বজন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]