গাজায় মুসলিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ফরিদপুর জেলা খেলাফত যুব মজলিস।

Share the post
মোঃ সজল মন্ডল, ফরিদপুরঃ ৩রা সেপ্টেম্বর বুধবার বিকাল ৪ ঘটিকায়, বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফরিদপুর জেলা শাখার উদ্যোগে গাজায় মুসলিম নিধন ও অবৈধ দখলদারিত্বে প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি ফরিদপুর-৩ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে, সংসদ সদস্য প্রার্থী, মাওলানা আমজাদ হোসাইন বলেন,বিশ্বের মুসলিম রাষ্ট্র গুলোকে গাজাবাসীদের পক্ষে এক হয়ে কাজ করার ও জোরালো প্রতিবাদ করার আহবান জানিয়েছেন। তিনি আরও বলেন,বিশ্ব মিডিয়া মুসলমানদের সাথে সংবাদ প্রচারে দ্বিচারিতা আচরন করছে।গাজায় নিরীহ এবং নিরস্ত্র সাধারণ জনগণের উপর অত্যন্ত নেক্কারজনক হামলা,নৃশংস হত্যাযজ্ঞ চালাচ্ছে ইজরাইলি দখলদার বাহিনী। অথচ বিশ্ব মিডিয়া বিশেষ করে মার্কিন গণমাধ্যম গুলো নিশ্চুপ ভূমিকা পালন করছে ও পক্ষপাত মূলক আচরণ করছে। তিনি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বিশ্ব মিডিয়াকে সঠিক তথ্য প্রকাশের আহবান জানিয়েছেন।
যুব মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক বিভাগের সম্পাদক মাওলানা ফরহাদ মিয়ার পরিচালনায় এসময় আরও উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির। যুব মজলিস ফরিদপুর জেলা সহ-সভাপতি মোল্লা হাবিবুর রহমান, বাইতুলমাল বিভাগের সম্পাদক মাওলানা আবুল হাসান, অফিস বিভাগের সম্পাদক হাফেজ,মাওঃ আবু নাঈম, প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা খবির উদ্দিন, প্রকাশনা বিভাগের হাফেজ রবিউল ইসলাম, সমাজ কল্যান বিভাগের সম্পাদক মাওলানা ওমর ফারুক, মজলিসে আমেলা সদস্য মাওলানা রইসুল ইসলাম, মাওলানা মতিউর রহমান, মাওলানা জাবের হোসাইন, ডা. তারেক জামিল, মুহাম্মাদ শাহাবুদ্দিন, মাওলানা শহিদুল ইসলাম,
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ফরিদপুর জেলা পশ্চিম শাখার সভাপতি মোল্লা রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক মোল্লা রেজওয়ানুল হক প্রমুখ।
বক্তারা বলেন, বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো একতাবদ্ধ হয়ে গাজায় হামলা এবং নৃশংস হত্যাযজ্ঞ বন্ধ করতে দ্রুত পদক্ষেপ না নিলে ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্য হুমকির মুখে পড়বে।
পরবর্তীতে মিছিলটি আলিপুর গোরস্থান মসজিদ চত্বর থেকে শুরু করে প্রেস ক্লাব হয়ে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে সংক্ষিপ্ত পথসভা এবং গাজাবাসী সহ বিশ্বের নিপীড়িত মুসলিমদের নাজাতের জন্য মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]