বিজয়নগরে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ।

Share the post

মোঃ শামীম মিয়া,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় এক বিশেষ অভিযানে ভারত থেকে পাচার হয়ে আসা বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার, ১৮ আগস্ট দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) আওতাধীন ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার বুধন্তী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে আনুমানিক ৫ কিলোমিটার ভেতরে ঢুকে ওইসব মালামাল জব্দ করা হয়।

অভিযানে ভারতীয় বিভিন্ন চোরাচালানী পণ্যের মধ্যে কসমেটিকস সামগ্রী ২৯,৫২০ পিস, আইবল ক্যান্ডি ১৮,৩০০ পিস এবং একটি কভার্ড ভ্যান জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৭ লাখ ৪৩ হাজার ৪০০ টাকা।

আটককৃত পণ্যসমূহ আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

এছাড়াও এর আগের দিন, ১৭ আগস্ট ২০২৫ তারিখে লক্ষীপুর ও শ্যামনগর বিওপির পৃথক অভিযানে ৯৮০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৪০ বোতল বিদেশি হুইস্কি জব্দ করে বিজিবি সদস্যরা।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া উপজেলা এবং হবিগঞ্জ জেলার মাধবপুর সীমান্ত দিয়ে ভারত থেকে মাদক ও চোরাচালানী পণ্য যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) সর্বদা সজাগ এবং তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]