মোঃ সজল মন্ডল, ফরিদপুরঃ ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নে দেড় বছরের একটি শিশু নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ৩রা সেপ্টেম্বর দুপুরে কানাইপুর ইউনিয়নের, সাইবারিয়া গ্রামের, রুবেল খলিফার দেড় বছর বয়সী শিশু নিখোঁজ হয়েছে। এলাকার নিজ বাড়ি থেকে শিশুটি হঠাৎ করে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা প্রথমে আশপাশে খোঁজাখুঁজি করলেও শিশুটির কোনো খোঁজ মেলেনি।
শিশুর বাবা-মা জানান, অল্প কিছুক্ষণের জন্য তারা বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। এরপর শিশুটিকে দেখতে না পেয়ে চারপাশে খোঁজা শুরু করেন। স্থানীয়রা সম্ভাব্য সকল স্থানে খোঁজ চালালেও শিশুটিকে পাওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল পিতা রুবেল খলিফার বসত বাড়ির পাশে একটি পুকুরে খোজাখুজি করেছে। তাতেও শিশুটির কোনো সন্ধান মেলেনি।পরবর্তীতে শিশুটির পিতা রুবেল খলিফা ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছে। ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ জানায়, শিশুটিকে উদ্ধারে তৎপরতা চলছে এবং ইতোমধ্যে বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হচ্ছে।এ ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

