খিদিরপুরে সরদার সাখাওয়াত হোসেন বকুলের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

Share the post
মো হিমেল মিয়া,মনোহরদী নরসিংদী: নরসিংদী জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বীরআহমদপুর গ্রামে রবিবার রাতে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকটি শরিয়ত উল্লাহ মেম্বারের বাড়ি সংলগ্ন জামে মসজিদের সামনে আয়োজন করা হয়।উঠান বৈঠকে সভাপতিত্ব করেন খিদিরপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আকরাম হোসেন (বকুল)। প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও মনোহরদী–বেলাব আসনের ধানের শীষের প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন বকুল। বিশেষ অতিথি ছিলেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আমিনুর রহমান সরকার দোলন।
এছাড়া উপস্থিত ছিলেন খিদিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল ফজল, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মানিক, উপজেলা বিএনপির সদস্য ডা. এম এইচ কবির ও মাহমুদুর রহমান তপন, সাগরদী ব্রিকস ফিল্ডের স্বত্বাধিকারী মাঈন উদ্দিন বাবুল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ, উপজেলা তাঁতী দলের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন মেম্বার, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ইউপি সদস্য রাকিবুল ইসলাম, যুবদল নেতা রুহুল আমিন শৈকত, রাসেল মিয়া, জাকির হোসেন, সাবেক ইউপি সদস্য আবু বক্কর ছিদ্দিক, যুবদল নেতা এমদাদুল হক ইদ্রিসসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া ছাত্রদলের প্রস্তাবিত সভাপতি মিজানুর রহমান মিজান, ছাত্রনেতা মামুন পারভেজসহ ছাত্রদল নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, তিনি মনোহরদী–বেলাব আসন থেকে ধানের শীষের প্রার্থী হিসেবে আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন। তিনবারের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা হিসেবে তিনি সবসময় সাধারণ মানুষের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি জামায়াতকে দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী শক্তি হিসেবে উল্লেখ করেন এবং নারীদের স্বাবলম্বী করতে বিভিন্ন প্রশিক্ষণমূলক কার্যক্রম গ্রহণের প্রতিশ্রুতি দেন।উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত

Share the post

Share the postশহিদুল ইসলাম, সি‌লেট: যুক্তরা‌জ্যে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সম্প্রতি ২১ জুলাই ২০২৬, মঙ্গলবার সন্ধ‍্যায় লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সংগঠনের আহবায়ক মুহাম্মদ আয়াছ মিয়া’র সভাপতিত্বে ও সদস‍্য […]

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]