ভারতের প্রজাতন্ত্র দিবসে বেনাপোল বন্দর দিয়ে আমদানি রফতানি বাণিজ্য বন্ধ

Share the post
বেনাপোল প্রতিনিধি : ভারতের ৭৭ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে বেনাপোল বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম ও পাসপোর্টধারী যাতায়াত  স্বাভাবিক রয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল বন্দর পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন বলেন, সোমবার ভারতের প্রজাতন্ত্র দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে সে দেশে সরকারি ছুটি। ফলে দুই দেশের ব্যবসায়িরা বেনাপোল স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রেখেছেন। তবে বেনাপোল বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম  স্বাভাবিক রয়েছে। তিনি আরও জানান, মঙ্গলবার  সকাল থেকে আবারও এই বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।বেনাপোল চেকপোস্ট  ইমিগ্রেশন ওসি শাখাওয়াত হোসেন বলেন, বন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে পাসপোর্টধারী যাত্রী আসা স্বাভাবিক আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত

Share the post

Share the postশহিদুল ইসলাম, সি‌লেট: যুক্তরা‌জ্যে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সম্প্রতি ২১ জুলাই ২০২৬, মঙ্গলবার সন্ধ‍্যায় লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সংগঠনের আহবায়ক মুহাম্মদ আয়াছ মিয়া’র সভাপতিত্বে ও সদস‍্য […]

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]