সিরাজগঞ্জে হাত ধোয়ার বেসিন ধসে দুই শিশুর মৃত্যু, ঘটনাস্থল পরিদর্শনে জেলা প্রশাসক

Share the post
জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি:  সিরাজগঞ্জ সদর উপজেলার শালুয়াভিটা হাটে স্থাপিত একটি হাত ধোয়ার বেসিন দেওয়ালসহ ধ্বসে পড়ে মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও এক শিশু গুরুতর আহত হয়েছে।
রোববার এ দুর্ঘটনার পর ঘটনাস্থল এবং আহত শিশুকে দেখতে জেলা সদর হাসপাতালে যান সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খান। এ সময় তাঁদের সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক নিহত ও আহত শিশুদের পরিবারের খোঁজখবর নেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান। তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত ও আহত শিশুদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক ঘটনা। কীভাবে বেসিনটি ধসে পড়লো, এতে কোনো গাফিলতি ছিল কি না—তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খান জানান, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে জনসাধারণের ব্যবহৃত স্থাপনাগুলোর মান ও নিরাপত্তা বিষয়ে আরও কঠোর নজরদারি করা হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত

Share the post

Share the postশহিদুল ইসলাম, সি‌লেট: যুক্তরা‌জ্যে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সম্প্রতি ২১ জুলাই ২০২৬, মঙ্গলবার সন্ধ‍্যায় লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সংগঠনের আহবায়ক মুহাম্মদ আয়াছ মিয়া’র সভাপতিত্বে ও সদস‍্য […]

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]