করোনা আতঙ্ক নেই, যেন ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছেন তারা

Share the post

করোনাভাইরাস সংক্রমণের কারণে ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। অর্থাৎ ২৬ মার্চের ছুটি থেকে শুরু হয়ে সাপ্তাহিক নিয়মিত ও সাধারণ ছুটি মিলিয়ে ৪ এপ্রিল পর্যন্ত সব ধরনের অফিস বন্ধ থাকবে। লম্বা ছুটি ঘোষণার পর দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে উপচেপড়া ভিড় লেগেছে ঘরমুখী মানুষের।

jagonews24

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ছিল ঘরমুখী মানুষের উপচেপড়া ভিড়। দেখে মনে হয়েছে ঈদের ছুটিতে ঘরে ফিরছে মানুষ।

jagonews24

যেখানে সরকারের পক্ষ থেকে বার বার বলা হয়েছে যে যেখানে আছেন; সেখানেই থাকেন। প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হওয়ার দরকার নেই। এ অবস্থায় শিমুলিয়া ঘাটের জনস্রোত করোনা প্রতিরোধে সচেতনতাকে ম্লান করে দিল।

jagonews24

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে সমালোচনার ঝড় বইছে। কেউ কেউ এই জনস্রোতকে করোনা নিয়ে বাড়ি যাওয়ার মতো অবস্থা বলেছেন। আবার কেউ কেউ বলেছেন পরিবারে করোনা ছড়াতে ঢাকা ছেড়েছেন এসব মানুষ।

যেখানে সরকারের পক্ষ থেকে বার বার বলা হয়েছে যে যেখানে আছেন; সেখানেই থাকেন। প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হওয়ার দরকার নেই। এ অবস্থায় শিমুলিয়া ঘাটের জনস্রোত করোনা প্রতিরোধে সচেতনতাকে ম্লান করে দিল।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে সমালোচনার ঝড় বইছে। কেউ কেউ এই জনস্রোতকে করোনা নিয়ে বাড়ি যাওয়ার মতো অবস্থা বলেছেন। আবার কেউ কেউ বলেছেন পরিবারে করোনা ছড়াতে ঢাকা ছেড়েছেন এসব মানুষ। এ বিষয়ে মুন্সিগঞ্জের পুলিশ সুপার (এসপি) আব্দুল মোমেন বলেন, লঞ্চ, স্পিডবোট ও ট্রলার আগেই বন্ধ করে দেয়া হয়েছে। কিন্তু যাত্রীদের চাপ দেখে ফেরি দিয়ে যতটুকু নিরাপদে রেখে তাদের পার করা সম্ভব তাই করেছি। কারণ এসব ঘরমুখী যাত্রী ঘাটে জড়ো হয়ে দাঁড়িয়ে থাকলে আরও ক্ষতিগ্রস্ত হবে। আমাদের পক্ষে যতটুকু সম্ভব অনেককেই বুঝিয়ে ফেরত পাঠিয়েছি। যারা আমাদের কথা শোনেনি তারা বিভিন্নভাবে গন্তব্যে গেছে। যদি ঢাকা থেকে আসা বন্ধ করা যেত তাহলে যাত্রীদের এত চাপের সৃষ্টি হত না। এদের মাঝে করোনা আতঙ্ক নেই; হুমড়ি খেয়ে পড়েছে বাড়ি যাওয়ার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রোটারী ফুটবল ফেস্ট ২০২৫ চ্যাম্পিয়ন রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি, চট্টগ্রাম রোটারী ফুটবল ফেস্ট ২৫ গত ১৯ সেপ্টেম্বর পতেঙ্গার এস. বি. স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে, এতে চট্টগ্রাম অঞ্চলের ১০ টি রোটারী ক্লাব অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো রোটারি ক্লাব অব চিটাগাং পিস, রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউন, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা, রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিম, রোটারি ক্লাব অব […]

ডিবিএইচ-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি আজ ১৪ই সেপ্টেম্বর  ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮ম সভা প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ এবং ড. জুবায়ের মুহাম্মাদ এহসানুল হক সিএসএএ। সভায় ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী […]