করোনায় সাধারণ চিকিৎসা ব্যাহত

Share the post

করোনার প্রকোপ বাড়ায় অন্য রোগীদের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।বুধবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব স্বাস্থ্য দিবসের অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে এ কথা বলেন তিনি।এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন মা ও শিশুরা।

তিনি বলেন, সংক্রমণের মাত্রা বাড়ায় রাজধানীর সব সরকারি-বেসরকারি হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়। রোগীদের নিজ জেলায় চিকিৎসা নেয়ার অনুরোধে জানান মন্ত্রী। লকডাউন ও সরকারের ১৮ দফা নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান তিনি।

সাধারণ রোগীদের চিকিৎসা আর করোনা রোগী বৃদ্ধি- দুটি মিলে স্বাস্থ্যসেবার ওপর বিরাট চাপ উল্লেখ করে জাহিদ মালেক বলেন, আমাদের চিকিৎসক ও নার্সরা কাজ করতে করতে পরিশ্রান্ত হয়ে পড়েছেন। তাদের আমরা ছুটি দিতে পারছি না। এখন যদি আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারি, তবে হাসপাতালে রোগীদের জায়গা দেওয়া সম্ভব হবে না।

অনুষ্ঠানে করোনায় স্বাস্থ্য ও সামাজিক খাতে যে নেতিবাচক প্রভাব পড়েছে তার একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। সমস্যা সমাধানে বেশ কিছু সুপারিশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]