কমলনগরে কাবিখার ‘ডিও’ কালোবাজারে ॥ ভারী হচ্ছে ফড়িয়ার পকেট!

Share the post
কবির হোসেন রাকিব,কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:লক্ষ্মীপুরের কমলনগরে কাজের বিনিময় খাদ্য (কাবিখা) ডিও কালোবাজারির হাতে বিক্রির অভিযোগ  উঠেছে।হাত বদলে  একটি অবৈধ চক্র প্রভাব খাটিয়ে আবারও এমন কাজ করছেন।  এতে রাজনৈতিক ও ব্যবসায়ী কয়েকজন জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। ফলে কাঙ্খিত মূল্যে  চাল/গম বিক্রি করতে না পারায় প্রকল্পসভাপতিদের মাঝে নানা প্রশ্ন দেখা দেয়। স্থানীয়দের দাবি;  এর নেপথ্যে রয়েছে উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের লোকজন।সূত্রে জানায়, কমলনগর উপজেলায় এবছর প্রায় ৭০ মে.টন চাল/গম বরাদ্ধ হয় কাবিখার নামে।  পিআইও অফিস থেকে ‘তালিকা’ চলে যায় কালো বাজারে। বরাদ্ধের নামে ব্যক্তিরা সংশ্লিষ্টরা পিআইও অফিসে যাওয়ার আগে  অজ্ঞাত স্থান থেকে ফোন চলে যায় তাদের কাছে। ফলে বাধ্য হয়ে বাজারের নির্ধারিত দামের চেয়ে কমমূল্যে বিক্রি হচ্ছে কাবিখার বরাদ্ধের চাল/গম। সিন্ডিকেটের কব্জায় পড়ায় সরকারের বরাদ্ধের বিপরীতে এলাকার উন্নয়নও কম হচ্ছে। নামপ্রকাশ না করার শর্তে একজন প্রকল্প সভাপতি বলেন,  আমরা যতটুকু জানি, হাজিরহাট বাজারের ব্যবসায়ীদের মধ্যে চারজন ব্যবসায়ীসহ রাজনৈতিক লোক শক্ত সিন্ডিকেট তৈরী করে কমদামে ব্লাকমার্কেটের  কাবিখার ‘ডিও’ কেনেন। এতে প্রতারিত হচ্ছে মানুষ। ফলে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]