‎হবিগঞ্জ–১(নবীগঞ্জ-বাহুবল)  আসনে এনসিপির মনোনয়নপত্র দাখিল করলেন দুর্জয় দাশ গুপ্ত

Share the post

স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ–১ (নবীগঞ্জ–বাহুবল) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন দুর্জয় দাশ গুপ্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে এলাকায় যে আলোচনা চলছে, তার মধ্যে এনসিপির তরুণ এই নেতার মনোনয়ন দাখিল নতুন মাত্রা যোগ করেছে।

‎দলীয় সূত্র জানায়, ১২ নভেম্বর দুপুরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে দুর্জয় দাশ গুপ্ত আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। দলীয় মনোনয়ন পেলে তিনি হবিগঞ্জ–১(নবীগঞ্জ -বাহুবল) আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

‎দুর্জয় দাশ গুপ্ত জুলাই আন্দোলনের সময় বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ছিলেন এবং বর্তমানে ‘দ্যা রেড জুলাই’ হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক অঙ্গনে তাঁর সক্রিয়তা ও সাংগঠনিক ভূমিকার কারণে স্থানীয়ভাবে তিনি আলোচনায় রয়েছেন।

‎মনোনয়নপ্রক্রিয়া সম্পন্ন হওয়ায় এনসিপির সম্ভাব্য প্রার্থীদের তালিকা আরও স্পষ্ট হতে শুরু করেছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের মত। হবিগঞ্জ -০১ (নবীগঞ্জ–বাহুবল) এলাকায় তাঁর প্রার্থীতা নিয়ে দলীয় ও স্থানীয় মহলে আলোচনাও বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাহুবলে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ব্যক্তি আটক

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তি মো. ফটিক মিয়া (৪৫)। তিনি উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামের […]

‎হবিগঞ্জে পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু: ব্রিজ থেকে পড়ে বৃদ্ধা, গাছের ডালে প্রাণ গেল আরেকজন

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: ‎হবিগঞ্জ শহর ও লাখাই উপজেলায় পৃথক দুর্ঘটনায় এক বৃদ্ধা ও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র। ‎ ‎হবিগঞ্জ সদর থানার পুলিশ জানায়, শহরের চৌধুরী বাজার এলাকায় অবস্থিত উমদা মিয়া ব্রিজ (খোয়াই ব্রিজ) থেকে পড়ে গীতা রাণী দেব (৬৫) […]