ইবিতে বার্ষিক ক্রীড়া উৎসবের উদ্বোধন

Share the post
ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ও আন্তঃহল ব্যাডমিন্টন, টেবিল টেনিস ও ভলিবল (ছাত্র–ছাত্রী) প্রতিযোগিতা ২০২৫–২৬ এর আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভলিবল মাঠে শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন। এসময় তিনি ক্রীড়া সামগ্রী ক্রয় ও ক্রীড়া উন্নয়নে ৩ লাখ টাকা অনুদান ঘোষণা করেন।
পবিত্র কুরআন তেলাওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠ, জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী এবং ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জার্নালিজম বিভাগের সভাপতি অধ্যাপক ড. রশিদুজ্জামান ও শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক নাবিলা রহমান। অনুষ্ঠানে রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র উপদেষ্টা, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি ও কয়েকশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁর মতে, বিজয়–পরাজয় খেলাধুলার স্বাভাবিক অংশ হলেও অংশগ্রহণই শিক্ষার্থীর প্রকৃত অর্জন। তিনি প্রতিযোগিতার সঙ্গে যুক্ত সব শিক্ষার্থীকে শুভেচ্ছা জানান।
প্রধান অতিথি যুব ও ক্রীড়া সচিব মাহবুব উল আলম নিজের বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতি তুলে ধরে বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় তাঁর জীবনের পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি গর্বের সঙ্গে জানান, বর্তমানে সরকারের তিনজন সচিবই ইবির সাবেক শিক্ষার্থী। উচ্চশিক্ষা অনেক দেশে ব্যয়বহুল হলেও বাংলাদেশ সরকার সেটিকে সহজলভ্য করেছে উল্লেখ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের চার বছরই শিক্ষার্থীদের ভবিষ্যতের ভিত্তি সৃষ্টির সময়। চতুর্থ শিল্পবিপ্লবের প্রতিযোগিতামূলক যুগে দক্ষতা অর্জনের ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের প্রতিযোগিতা এখন আর শুধু নিজেদের ক্যাম্পাসে সীমাবদ্ধ নয়; দেশের ভেতরে–বাইরে আসা শিক্ষার্থীদের সঙ্গেও প্রতিযোগিতা করতে হবে। এজন্য কী ধরনের প্রস্তুতি দরকার, সে বিষয়ে শিক্ষার্থীদের সচেতন থাকার পরামর্শ দেন তিনি। পাশাপাশি শিক্ষকদের দায়িত্ব শিক্ষার্থীদের মেধা বিকাশে সর্বোচ্চ সহায়তা করা বলেও মন্তব্য করেন।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ক্রীড়া সচিবের হাত দিয়ে ইবির ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন হওয়া বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের বিষয়। তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই ইবি শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্রে উজ্জ্বল সাফল্য ধরে রেখেছে। জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ইবির ক্রীড়াবিদদের অবদানও তিনি তুলে ধরেন।
উপাচার্য সচিবের প্রতি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া উন্নয়নে প্রয়োজনীয় সহায়তার সবিনয় আবেদন জানান। পাশাপাশি শিক্ষার্থীদের প্রতিযোগিতা–উপযোগী করে তুলতে যুব মন্ত্রণালয়ের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম ইবিতে আয়োজনের আহ্বান জানান। তাঁর মতে, প্রতিযোগিতার মধ্য দিয়ে চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা তৈরি হয়, যা অগ্রগতির জন্য অপরিহার্য।প্রসঙ্গত, উদ্বোধনী বক্তব্য শেষে প্রতিযোগিতার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]