ইবিতে মানবাধিকারভিত্তিক সংগঠন প্রকাশ, নেতৃত্বে জুবাইর-খাদেমুল

Share the post
ইবি প্রতিনিধি: মানবাধিকারভিত্তিক সংগঠন ‘হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটি’ (এইচআরডিএস) এর ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার প্রতিষ্ঠাকালীন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আলী আহসান মোহাম্মদ জুবাইর এবং সাধারণ সম্পাদক হিসেবে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী খাদেমুল ইসলাম মনোনীত হয়েছেন।
শনিবার (৯ মে) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সিফাত উল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৭ সদস্যবিশিষ্ট এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি ত্বকী ওয়াসিফ, যুগ্ম সাধারণ সম্পাদক খ. ফাহিম, সাংগঠনিক সম্পাদক তানিম আহমেদ, দপ্তর সম্পাদক মানিক হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ শারিফুল ইসলাম মজুমদার, যুগ্ম প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওয়াজুর রহমান, আইন সহায়তা ও ভিকটিম সাপোর্ট সম্পাদক মারিয়া সুলতানা, কর্মসূচি সম্পাদক মিশুক শাহরিয়ার এবং সংখ্যালঘু বিষয়ক সম্পাদক অদিতি ঢালী।
এছাড়া তথ্য ও নথি সম্পাদক হিসেবে মুশফিকুর রহমান শাওন, কর্মশালা ও প্রশিক্ষণ সম্পাদক উম্মে হাবিবা রৌজা, গবেষণা সম্পাদক মিস আহসানা হাবিবা অরনা এবং তথ্য অনুসন্ধান ও তদন্ত সম্পাদক রাশেদ ইসলাম দায়িত্ব পেয়েছেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন সাকিব মাহমুদ ও সোনিয়া রহমান।
সংগঠনটির সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটি অঙ্গীকারবদ্ধ। শিক্ষার্থীদের মানবাধিকার রক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।”
সভাপতি আলী আহসান মোহাম্মদ জুবাইর বলেন, “মানবাধিকার সংরক্ষণ, সচেতনতা বৃদ্ধি, মানবিক মর্যাদা ও সামাজিক দায়বদ্ধতার চর্চা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই আমরা কাজ করতে বদ্ধপরিকর। ইসলামী বিশ্ববিদ্যালয়ে মানবাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি, গঠনমূলক কার্যক্রম পরিচালনা এবং শিক্ষার্থীদের মানবিক নেতৃত্ব বিকাশে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। সকলের সহযোগিতা নিয়ে একটি ইতিবাচক, মানবিক ও সচেতন ক্যাম্পাস গড়ে তুলতে আমরা কাজ করে যাব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]