মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে মনোহরদীতে মানববন্ধন, ইব্রাহিমের মুক্তির দাবি

Share the post

মো হিমেল মিয়া,মনোহরদী নরসিংদী :নরসিংদীর মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামে ‘মামলাবাজ’ হিসেবে পরিচিত শিমু আক্তারের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ শনিবার বিকাল ৪টায় আয়োজিত এই কর্মসূচিতে এলাকার শত শত নারী-পুরুষ অংশ নেন।

​অভিযোগের মূল বিষয়বস্তু ​মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন যে, শিমু আক্তার তুচ্ছ ঘটনায় গ্রামের প্রায় শতাধিক সাধারণ মানুষের বিরুদ্ধে এক ডজনেরও বেশি মিথ্যা মামলা দায়ের করেছেন। তার এই হয়রানিমূলক কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে পড়েছেন গ্রামের শান্তিপ্রিয় মানুষ।ইব্রাহিমের মুক্তির দাবি বর্তমানে একটি কথিত ‘ধর্ষণ চেষ্টা’ মামলায় ইব্রাহিম নামের এক ব্যক্তি জেলহাজতে রয়েছেন। এলাকাবাসীর দাবি, এই মামলাটি সম্পূর্ণ সাজানো ও উদ্দেশ্যপ্রণোদিত। কর্মসূচিতে উপস্থিত ইব্রাহিমের মা ও স্ত্রী কান্নায় ভেঙে পড়েন এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেন।
​উপস্থিত ব্যক্তিবর্গ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন: ​কাজল মিয়া, সভাপতি, যুবদল।​জজ মিয়া, স্থানীয় ইউপি সদস্য। ​তারা মিয়া, ইমাম।
​হেলাল উদ্দিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ​এলাকাবাসীর দাবি ​বক্তারা বলেন, শিমু আক্তারের একের পর এক মিথ্যা মামলায় গ্রামের মানুষ এখন আতঙ্কিত। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে এই ‘মামলাবাজ’ নারীর দৃষ্টান্তমূলক শাস্তি এবং গ্রামবাসীকে হয়রানি থেকে মুক্তির জোর দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]