ময়মনসিংহে হচ্ছে ব্রিটিশ কাউন্সিলের আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার

Share the post
বাকৃবি প্রতিনিধি: আন্তর্জাতিক ইংরেজি ভাষা পরীক্ষা পদ্ধতি আইইএলটিএস কার্যক্রমকে আরও সহজ ও শিক্ষার্থীবান্ধব করতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘ব্রিটিশ কাউন্সিল আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার’ স্থাপনের লক্ষ্যে বাকৃবি ও ব্রিটিশ কাউন্সিলের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
ফলে এখন থেকে বাকৃবির শিক্ষার্থীসহ ময়মনসিংহ অঞ্চলের পরীক্ষার্থীরা সহজেই আইইএলটিএস পরীক্ষার নিবন্ধন করতে পারবেন।
শনিবার (৯ মে) দুপুর ১২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সিআরপি সংলগ্ন পুরাতন ডে কেয়ার সেন্টার ভবনে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডাইরেক্টর স্টিফেন ফোর্বসের উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. হেলাল উদ্দীন।
বাকৃবির ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক অধ্যাপক ড. মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন ইনস্টিটিউট ও বিভাগের পরিচালক, ব্রিটিশ কাউন্সিলের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং আমন্ত্রিত শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে এই রেজিস্ট্রেশন সেন্টার স্থাপিত হলে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা ক্যাম্পাসের অভ্যন্তরেই আইইএলটিএস সংক্রান্ত প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ এ অঞ্চলের উচ্চশিক্ষা, গবেষণা ও বিদেশে গমনেচ্ছুদের জন্য ইংরেজি ভাষার দক্ষতা যাচাইয়ের আন্তর্জাতিক পরীক্ষার নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ হবে।’
এছাড়া ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ এর সঙ্গে ভবিষ্যতে বাকৃবির সম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]