আশুলিয়া বাইপাইল ব্রিজ এর নীচ থেকে মরদেহ উদ্ধার

Share the post
মাহমুদুল ইসলাম সাগর ,সাভার উপজেলা প্রতিনিধি : শিল্পাঞ্চল আশুলিয়ার বাইপাইল এলাকার  একটি ব্রিজের নিচ থেকে  মজিদ মিয়া (৪৮) নামের  মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল প্রায় ৮.৩০ এর  দিকে আশুলিয়া বাইপাই ব্রিজের নিচের একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত মজিদ মিয়া (৪৮) সিরাজগঞ্জ জেলার কাজিপুর গ্রামের মনসুর মিয়ার ছেলে।
পুলিশ জানায়, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে  মজিদ কয়েক মাস ধরে আশুলিয়া এলাকায় ঘোরাঘুরি করতেন,তার কথা-বার্তা ও চলাফেরায় বোঝা যায় যে মানসিকভাবে অসুস্থ ছিলেন। ধারণা করা হচ্ছে, ব্রিজ থেকে নিচে পড়ে তার মৃত্যু হয়েছে।
আশুলিয়া থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, সকালে ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং  মরদেহ উদ্ধার করে। নিহতের পরিচয় শনাক্ত করে, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]