কসবা উপজেলায় নেশার টাকা না পেয়ে,মা,বাবার ও নিজ পরিবারের উপর নির্যাতনের অভিযোগ।

Share the post

মোঃ শামীম মিয়া,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার,কসবা পৌরসভার ৫ নং ওয়ার্ডের তেতৈয়া গ্রামে মোঃ রাকিব (২১) নামের এক ব্যক্তি গাঁজা সেবন করে,এবং আরো নেশা করার জন্য তার মায়ের কাছে টাকা চাই। টাকা না দেওয়ায় মাদকাসক্ত ছেলে তার পরিবারের লোকজনকে মারধর করে এবং ঘরের জিনিসপত্র ভাঙচুর করে।

২৯ শে এপ্রিল মঙ্গলবার দিবাগত রাত ১২:৩০ ঘটিকায় কসবা উপজেলায় তেতৈয়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে করে অসহায় মা নিরুপায় হয়ে কসবা উপজেলার নির্বাহী অফিসার কে ফোন করলে, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম ঘটনাস্থলে গিয়ে আসামি কে জিজ্ঞাসাবাদ করলে,সে তার দোষ স্বীকার করে। তৎকালীন ম্যাজিস্ট্রেট তার বিষয়ে তথ্য যাচাই-বাছাই করে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। কসবা উপজেলার নির্বাহী অফিসার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম জানান, আমরা মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এমন অভিযান সবসময় অব্যাহিত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]