নদী রক্ষায় বোরহানউদ্দিনে শিক্ষক-শিক্ষার্থী ও প্রশাসনের সভা ও শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত

Share the post

মোঃ সামিরুজ্জামান,ভোলা প্রতিনিধি: ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় নদী দূষণ ও  প্লাস্টিক/পলিথিনের অপব্যবহার রোধে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার, ২৭ এপ্রিল বোরহানউদ্দিন মহিলা ডিগ্রি কলেজের মিলনায়তনে আয়োজিত এই সভায়  জেন্ডার সমতা এবং জলবায়ু জোট  কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় জনগণ, শিক্ষক-শিক্ষার্থী ও প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং পরিবেশবান্ধব বার্তা ছড়িয়ে দেওয়া হয়।

সুইডেন সরকারের অর্থায়নে, মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় পরিচালিত সি আর ই এ  প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) অনুষ্ঠানটি বাস্তবায়ন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেন্ডার সমতা ও জলবায়ু জোট কমিটির সভাপতি মোঃ ওমর ফারুক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান-উজ্জামান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কলেজের অধ্যক্ষ মোঃ হারুন-অর-রশিদ এবং উপাধ্যক্ষ মোঃ সোহরাব হোসেন। স্বাগত বক্তব্য দেন সহকারী অধ্যাপক ও জোট কমিটির সদস্য মোঃ মনিরুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিজেইউএস- সি আর ই এ প্রকল্পের সমন্বয়কারী পুষ্টিবিদ বাবুল আখতার।

বক্তারা আলোচনায় পরিবেশ সংকটের ভয়াবহতা তুলে ধরে বলেন, নদী দূষণ ও প্লাস্টিক-পলিথিনের অতিরিক্ত ব্যবহার আমাদের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করছে। তারা বলেন, নদী কেবল একটি জলাধার নয়, এটি জীবন্ত প্রাণের প্রতীক—যা কৃষি, জীববৈচিত্র্য এবং মানবজীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। নদী দূষণের প্রভাব কেবল জলজ প্রাণীর ওপর নয়, বরং মানুষের জীবন ও স্বাস্থ্যেও মারাত্মকভাবে পড়ে।

সভায় বক্তারা নাগরিক দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করে বলেন, পরিবেশবান্ধব জীবনধারার প্রতি জনসাধারণকে উদ্বুদ্ধ করতে হবে। কাপড় বা পাটের তৈরি ব্যাগ ব্যবহার, পলিথিন বর্জন, পারিপার্শ্বিক পরিবেশ পরিষ্কার রাখা এবং সচেতনতা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে টেকসই ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়া সম্ভব।

আলোচনার পর কলেজ প্রাঙ্গণের সামনের সড়কে এক শান্তিপূর্ণ মানববন্ধনের আয়োজন করা হয়। ভোলা-চরফ্যাসন  মহাসড়কের পাশে আয়োজিত এই মানববন্ধনে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। তারা সচেতনতামূলক প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে জনসাধারণকে নদী রক্ষা ও পরিবেশবান্ধব পণ্য ব্যবহারের আহ্বান জানান।

আয়োজকদের মতে, এই উদ্যোগ কেবল একটি দিনের বা একটি সভার মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি একটি দীর্ঘমেয়াদি আন্দোলনের সূচনা, যেখানে প্রতিটি নাগরিকের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এটাই প্রমাণ করে যে পরিবেশ রক্ষায় এখনই সম্মিলিতভাবে কাজ শুরু করা জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ভোলায় এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধু উৎসব অনুষ্ঠিত

Share the post

Share the postমোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি : ‘বন্ধুত্বের বন্ধনে আমরা চুরাশিয়ান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধু উৎসব–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) ড্রিমল্যান্ড পার্ক-এ দিনব্যাপী এ মিলনমেলার আয়োজন করা হয়। উৎসবজুড়ে ছিল স্মৃতিচারণ, নানা ধরনের খেলাধুলা, জাদু প্রদর্শনী এবং সংগীতানুষ্ঠানসহ বিভিন্ন বিনোদনমূলক আয়োজন। দীর্ঘদিন পর সহপাঠী বন্ধুদের একত্রে পাওয়ার আনন্দে মুখর হয়ে […]

ভোলার ভেলুমিয়ায় যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

Share the post

Share the postমো. সামিরুজ্জামান, প্রতিনিধি, ভোলা: ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ভেলুমিয়া বাজারসংলগ্ন জৈনপুরী হুজুরের মাঠে আয়োজিত এ কর্মীসভায় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর কাদের সেলিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক […]