“আশুলিয়ায় স্ত্রীকে খুন করে গায়ে আগুন:ঘাতক  স্বামী পলাতক”

Share the post
মাহমুদুল ইসলাম সাগর, সাভার প্রতিনিধিঃ সাভার উপজেলাধীন আশুলিয়ায় স্ত্রীকে নৃশংসভাবে হত্যার পর মরদেহে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী শাহীন খন্দকার ওরফে সোহাগ (২৬) পলাতক রয়েছেন।
নৃশংস এ ঘটনা  রবিবার (২০ এপ্রিল) ভোররাতের দিকে আশুলিয়ার টংগাবাড়ী এলাকার রংধনু মোড় সংগঠিত হয়। নিহত রোকসানা আক্তার রূপা (২৫) শেরপুর জেলার নালিতাবাড়ি থানার আব্দুর রশিদের মেয়ে। তিনি তার স্বামী শাহীন এর  সঙ্গে ওই এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন এবং ন্যাচারাল ইন্ডিগো লিমিটেড নামক কারখানায় সুইং অপারেটর হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়শই বিবাদ লেগে থাকতো। ঘটনার দিন ভোরে বাসার অন্য ভাড়াটিয়ারা রান্নার প্রস্তুতি নেয়ার সময়  হঠাৎ রূপার রুম থেকে ধোঁয়া বের হতে দেখে এগিয়ে যান। পরে তারা রুমের ভেতরে রূপার অগ্নিদগ্ধ মরদেহ দেখতে পান। প্রতিবেশীরা দ্রুত আগুন নিভিয়ে পুলিশকে খবর দেন।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক ওমর ফারুক জানান, “ঘটনাস্থল থেকে রোকসানার মরদেহ উদ্ধার করা হয়েছে,গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে,যা প্রাথমিকভাবে হত্যার এর ইঙ্গিত দেয়। ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর প্রমাণ নষ্ট করার উদ্দেশ্যে আগুন লাগানো হয়েছে।”
তিনি আরও বলেন, ঘটনার পর থেকেই রোকসানার স্বামী শাহীন খন্দকার পলাতক রয়েছেন। তাকে আটকের জন্য ইতিমধ্যে পুলিশ অভিযান শুরু করেছে।
স্থানীয় এলাকাবাসী  বিষয়টি অত্যন্ত ক্ষোভের সঙ্গে দেখছেন এবং দ্রুত অভিযুক্ত স্বামীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

আশুলিয়ায় বাস–মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, চালক পলাতক।

Share the post

Share the postশামীম বেপারী সাভার আশুলিয়া প্রতিনিধি: ঢাকার আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রবিবার (১৯ এপ্রিল ২০২৬) সকাল প্রায় ৮টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং গুরুতর আহত অপরজনকে হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারান। সরে জমিনে গিয়ে দেখা যায় , রাজধানী […]

সাভারে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

Share the post

Share the post‎ মাহমুদুল ইসলাম সাগর‎ সাভার উপজেলা প্রতিনিধি:ঢাকার সাভারের জোড়পুল এলাকায় একটি ভাড়া বাসাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সন্দেহজনক এক কার্যক্রম। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ মারুফ হোসেন (৩১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। তবে প্রশ্ন উঠেছে—তিনি কি একাই, নাকি এর পেছনে রয়েছে একটি সংঘবদ্ধ চক্র? ‎ ‎পুলিশ […]