আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে দুইটি প্রশিক্ষন কোর্সের উদ্ভোধন

Share the post

প্রেস বিজ্ঞপ্তি   :      ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে  ২৬ নভে  সন্ধ্যায় কেন্দ্রের ট্রেনিং সেন্টারে স্বাস্থ্যবিধি মেনে দুইটি প্রশিক্ষণ কোর্সের উদ্ভোধন করা হয়েছে। কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেন আনুষ্ঠানিকভাবে কোর্স দুইটির উদ্ভোধন করেন।

এসময় কেন্দ্রের প্রাক্তন চেয়ারম্যান প্রকৌশলী সাদেক মোহাম্মদ চৌধুরী, বর্তমান ভাইস-চেয়ারম্যান (একা এন্ড এইচআরডি) প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক ও সম্মানী সম্পাদক প্রকৌশলী এস.এম. শহীদুল আলমসহ উর্র্ধতন প্রকৌশলীবৃন্দ ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ দুইটি হচ্ছে, প্রথমবারের মত শুরু হওয়া মাইক্রো কন্ট্রোলার ভিত্তিক ‘‘আই ও টি’’ এবং ‘‘অটোক্যাড’’ কোর্সের ১২৩ তম ব্যাচ।

প্রশিক্ষণ কোর্স উদ্ভোধন করে আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান বলেন, দেশের আত্মসামাজিক উন্নয়নে জ্ঞান অর্জনের কোন বিকল্প নেই। তিনি বলেন, কেন্দ্রের বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে শুধুমাত্র প্রকৌশলীরা নয়, বন্দর নগরীর বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তিরা উপকৃত হচ্ছেন। দেশের অগ্রগতির জন্য এধরনের ডিজিটাল প্রশিক্ষণ অত্যান্ত জরুরী।
তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার অব্যাহত প্রচেষ্টায় প্রকৌশলীদের এধরনে প্রশিক্ষণ কোর্স ফলপ্রসু প্রভাব রাখবে। কেন্দ্রের চেয়ারম্যান আরো বলেন, আইইবি নিজেকে, শুধুমাত্র প্রকৌশলী পেশাজীবিদের সংগঠন হিসেবে নয়, প্রশিক্ষণ কেন্দ্র হিসেবেই অধিকতর গুরুত্ব দিয়ে থাকে।
উল্লেখ্য আইইবি, চট্টগ্রাম কেন্দ্র এএমআইই কোর্স ছাড়াও ১০টি বিভিন্ন কম্পিউটার ভিত্তিক প্রশিক্ষণ পরিচালনা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]