শহীদ মহিম উদ্দিনের ১৬তম স্মরণসভায় প্রস্তাব করা হলো “চট্টগ্রাম গোল পাহাড় চত্বরকে শহীদ মহিম উদ্দিন চত্বর” হিসেবে আখ্যায়িত করা।

Share the post

চট্টগ্রাম সংবাদ:  চট্টগ্রাম ওমর গণি এমইএস কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-পাঠাগার সম্পাদক শহীদ মহিম উদ্দিনের ১৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বন্দর চট্টগ্রামে নগরীতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার 29 শে নভেম্বর সকালে শহীদ মহিম উদ্দিন মহিন এর নিজস্ব বাসভবনে সভার আয়োজন করে ‘মহিম স্মৃতি সংসদ’। উক্ত এই স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম 9 আসনের সাংসদ এবং শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিম।যুবলীগ নেতা নুরুল আলমের সঞ্চালনায় উক্ত এই স্মরণ সভায় সভাপতিত্ব করেন ১৫ নং বাঘ মনিরাম ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর এবং কাউন্সিলর পদপ্রার্থী এবং শহীদ মুনিম-এর বড় ভাই মোহাম্মদ গিয়াস উদ্দিন।

উক্ত স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা মোহাম্মদ জাহাঙ্গীর সহ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত এর স্মরণসভায় শহীদ মহিম উদ্দিনের নাম কে চির স্মরণীয় করে রাখতে চট্টগ্রাম নগরের গোলপাহাড় চত্বরকে শহীদ মহিম সত্য হিসেবে দাবি জানানো হয়। উক্ত এই দাবিকে গ্রহণ করে শিক্ষা উপমন্ত্রী এবং চট্টগ্রাম 9 আসনের সাংসদ মহিবুল হাসান চৌধুরী বলেন- মহিন চট্টগ্রামের অহংকার তাই তার নাম কে চির স্মরণীয় করে রাখতে চট্টগ্রাম নগরের গোলপাহাড় চত্বরকে শহীদ মহিম উদ্দিন চত্বর হিসেবে গড়ে তুলতে সরকারের উচ্চপর্যায়ে সুপারিশ এবং সার্বিক সহযোগিতা করবেন। এছাড়া তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী আলহাজ্ব রেজাউল করিমের দৃষ্টি আকর্ষণ করে বলেন-যদি আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা প্রতীক বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিমকে আমরা জয়যুক্ত করতে পারি তাহলে ইনশাআল্লাহ চট্টগ্রাম নগরের গোলপাহাড় চত্বরকে শহীদ মহিম উদ্দিন চত্বর হিসেবে আখ্যায়িত করা হবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রথম কাজ। প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম বলেন- যদি আমরা আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা কে জয়যুক্ত করতে পারি তাহলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান কাজ হবে গোলপাহাড় চত্বরকে শহীদ মহিউদ্দিন চত্বর হিসাবে প্রকাশ করা। মহিম উদ্দিন একজন নির্ভীক ও ত্যাগী ছাত্রনেতার নাম। ছিলেন চট্টগ্রাম ওমর গণি এমইএস কলেজের ভিপি ও কেন্দ্রীয় ছাত্রলীগের উপ পাঠাগার সম্পাদক। ৯০’র স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনে যিনি নেতৃত্ব দিয়েছিলেন বীরদর্পে। আন্দোলন পেয়েছিল নতুন মাত্রা। তাঁরই শাহাদত বার্ষিকীতে বন্দরনগরীতে এই স্মরণসভার আয়োজন। ২০০৪ সালের এই দিনে বিএনপি-জামাত শাসনামলে ক্রসফায়ারে নিহত হন মহিম উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]