সোনারগাঁয়ে নিয়ন্ত্রণ হারানো ট্রাকের ধাক্কায় পথচারী নিহত, আহত ৪
নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা :নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারানো একটি মালবাহী ট্রাকের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিক্সার চালকসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার সোনাখালী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহে আলম (৪০) মৃত মজিবুর রহমানের ছেলে। তিনি উপজেলার সোনাখালী এলাকার […]

