অতিরিক্ত দামে মাস্ক বিক্রি করায় অনলাইন শপিং সাইট দারাজ ডটকমকে দুই লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
রোববার রাতে রাজধানীর তেজগাঁওয়ে দারাজের ওয়্যার হাউসে অভিযান শেষে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম তাদের জরিমানা করেন।অভিযান শেষে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের বলেন, দারাজে বিভিন্ন বিক্রেতা বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেয়, তারাই মাস্কের অতিরিক্ত দাম নেয়। কিন্তু দারাজ এগুলো নজরদারি করেনি। তাদের সতর্ক করা হয়েছে। দাম সহনীয় পর্যায়ে রাখতে ভবিষ্যতে তারা নজরদারি করবে।এর আগে অভিযানে দেখা […]

