ব্যাংকার্স চ্যাম্পিয়নশিপে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ধারাবাহিক জয়

Share the post

ঢাকাস্থ মিরপুরের সিটি ক্লাব মাঠে অনুষ্ঠিত বসুন্ধরা ব্যাংকার্স চ্যাম্পিয়নশিপ ট্রফি-২০২০ এ এনআরবি ব্যাংককে ৭ উইকেটে হারিয়ে ধারাবাহিক জয় তুলে নিলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে এনআরবি ব্যাংক তাদের নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৫ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড ১৭.৪ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৪৬ রান করে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাদ্দাম হোসেন ২৭ বলে অপরাজিত ৪৯ রান করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।

ম্যাচ চলাকালীন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা খায়েরসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ডিবিএইচ-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি আজ ১৪ই সেপ্টেম্বর  ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮ম সভা প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ এবং ড. জুবায়ের মুহাম্মাদ এহসানুল হক সিএসএএ। সভায় ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী […]

লোন দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিয়ে নারীকে ধর্ষণ, গ্রেফতার ১

Share the post

Share the postআবু হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার পর তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃত মুরাদ হোসেন কালা (৩৮), কুশুরা ইউনিয়নের শাসন গ্রামের কাশিমনগর […]