সেনাবাহিনীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে: রাষ্ট্রপতি

Share the post

চট্টগ্রাম প্রতিনিধিঃ মাতৃভূমির অখণ্ডতা রক্ষার পাশাপাশি জাতীয় যে কোনো প্রয়োজনে সেনাবাহিনীকে সবোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। চট্টগ্রামে ৪টি গোলান্দাজ রেজিমেন্টকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

মহান মুক্তিযুদ্ধের পাশাপাশি দেশের যে কোনো জরুরি মুহূর্তে সেনাবাহিনীর পক্ষ থেকে গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হয় আর্টিলারি রেজিমেন্টগুলো। এবার সেই চারটি রেজিমেন্ট আর্টিলারিকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড বা জাতীয় পতাকা তুলে দিলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। 

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে নগরীর হালিশহর আর্টিলারি সেন্টারে শুরু হয় জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। কুচকাওয়াজ পরিদর্শন এবং সালাম গ্রহণ শেষে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি জাতীয় পতাকা পাওয়া চারটি আর্টিলারির গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরেন।

আধুনিক যুগোপযোগী ও শক্তিশালী সেনাবাহিনী যে কোনো দেশের জন্য অপরিহার্য উল্লেখ করে রাষ্ট্রপতি বাংলাদেশ সেনাবাহিনীর জন্য সরকারের নেয়া নানা পদক্ষেপের বণনা দেন।

তিনি বলেন, মাতৃভূমির অখণ্ডতা রক্ষার পাশাপাশি জাতীয় যে কোনো প্রয়োজনে সেনাবাহিনীকে সবোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে। এবারের আয়োজনে ১, ২, ৩ ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট এবং ৩৮ এয়ার ডিফেন্স আর্টিলারি রেজিমেন্ট জাতীয় পতাকা পেয়েছে। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসমারিক কমকতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]