স্বাস্থ্যবিধি মেনে কোরবানির পশুর হাট বসবে

করোনার কারণে ঈদুল ফিতর কেটেছে সাদামাটা ভাবে। এবার ভাবনা ঈদুল আযহা ঘিরে। যার সবচেয়ে বড় উপলক্ষ্য কোরবানি পশুর হাট নিয়ে সিদ্ধান্ত এসেছে আজ বৃহস্পতিবার (২৫ জুন)। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনেই এ বছর ঈদুল আযহায় রাজধানী সহ সারা দেশে কুরবানীর পশুরহাট বসবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। বৃহস্পতিবার (২৫ জুন) পবিত্র ঈদুল আযহা-২০২০ […]

১০ জেলার রেড জোনে সাধারণ ছুটি ঘোষণা

ঢাকা: করোনা ভাইরাসের জন্য অধিক সংক্রমিত চট্টগ্রাম, বগুড়া, চুয়াডাঙ্গা, মৌলভীবাজার, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, মুন্সীগঞ্জ, কুমিল্লা, যশোর ও মাদারীপুরের বিভিন্ন অঞ্চলকে রেড জোন ঘোষণা করে ২১ হতে ৮ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার মধ্যরাতে চট্টগ্রাম, বগুড়া, চুয়াডাঙ্গা, মৌলভীবাজার, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, মুন্সীগঞ্জ, কুমিল্লা, যশোর ও মাদারীপুরের ২৭টি রেড জোন অঞ্চলে সাধারণ ছুটি ঘোষণা করে […]

মাসহ তামিমের পরিবারের চারজন করোনায় আক্রান্ত

 ক্রিকেটার মাশরাফী ও  অপুর পর এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবালের পরিবারের চার সদস্য। তথ্যটি নিশ্চিত করেছে তামিম ইকবাল খানের পারিবারিক সূত্র। জানা যায়, বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল ও সাবেক ক্রিকেটার নাফিস ইকবালের মা করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া নাফিসের স্ত্রী ও সন্তানের উপরেও করোনায় ছায়া পড়েছে। সর্বশেষ খবর […]

বিশেষ বিমানে বিদেশ যাওয়ার অনুমতি দাবি খালেদর জন্য

বিশেষ সংবাদ: নেত্রী চাইলে বিশেষ বিমানে দেশের বাইরে যাওয়ার সুযোগ দেয়ার দাবি জানিয়েছেন তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। একই সঙ্গে মুক্তির মেয়াদ বাড়ানোরও দাবি জানিয়েছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ বিষয়ে তাদের কিছু করার নেই। দুদক আইনজীবী বলছেন, বিদেশ যেতে হলে সরকারের পাশপাশি আদালতেরও অনুমতি নিতে হবে। ৬ মাসের কারামুক্তির প্রায় ৩ মাস শেষ হতে চললো […]

করোনাভাইরাস সংক্রমণের কারণে সংসদে যেতে ‘মানা’ চট্টগ্রামের ৬ এমপির

জাতীয় সংসদের চলতি বাজেট অধিবেশনে চট্টগ্রামের ৬ সাংসদসহ  অন্তত ৪০ জন সংসদ সদস্যকে যোগ না দিতে অনুরোধ করা হয়েছে। করোনাভাইরাস সংক্রমণের কারণে স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনা করে সংসদের হুইপের দফতর থেকে ফোন করে তাদের সংসদে যোগ না দিতে নিরুৎসাহিত করা হয়। এদের মধ্যে মন্ত্রিপরিষদের সদস্য ও সরকারি দলের প্রভাবশালী সদস্যরাও রয়েছেন। তালিকায় চট্টগ্রামের এক মন্ত্রী, উপ […]

সর্বোচ্চ আক্রান্তের দিনে মৃত্যুরও রেকর্ড

নিজস্ব প্রতিনিধিঃ করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে ৩ হাজার ৮৬২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯৪ হাজার ৪৮১ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৫৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ২৬২ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ফিরেছেন […]

নাসিমের শেষ বিদায়ে ডাঃজাফরুল্লার শ্রদ্ধা জ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক। বাংলাদেশ সরকারের সদ্য প্রয়াত স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের প্রতি পুষাজ্ঞ অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ। আজ রাজধানীর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফনের আগে বনানী কবরস্থান মসজিদে মরহুমের দ্বিতীয় জানাজা […]

ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ আর নেই

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। শনিবার (১৪ জুন) রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকাস্থ সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তার ‍মৃত্যু হয়। প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব শেখ নাজমুল হক সৈকত এ তথ্য নিশ্চিত করেছেন। শেখ আব্দুল্লাহ ২০১৯ সালের ৭ জানুয়ারি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব লাভ করেন। ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ ১৯৪৫ […]

কারিগরি শিক্ষার্থীদের বেশি গুরুত্ব দেওয়ার নির্দেশ

ঢাকা: প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টসহ সরকারের বিভিন্ন প্রকল্প থেকে সহায়তা দেওয়ার ক্ষেত্রে কারিগরি ও ভোকেশনাল শিক্ষার্থীদের বেশি গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১৬ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপদেষ্টা পরিষদের ৬ষ্ঠ সভায় সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেন। সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের উপদেষ্টা পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা […]

করোনায় মৃত্যুর ভয়ে ভীত নই: প্রধানমন্ত্রী

ঢাকা: করোনা বা কোনো কিছুতে মৃত্যুর ভয় করেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মত্যুকে ভয় পাওয়ার কিছু নেই বলেও তিনি জানান। বুধবার (১০ জুন) জাতীয় সংসদের অধিবেশনে শোক প্রস্তাবের উপর আলোচনার সময় প্রসঙ্গক্রমে তিনি একথা বলেন। বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের সংসদ সদস্য প্রয়াত হাবিবুর রহমান […]