অসহায় মানুষদের সেবা দিচ্ছে মানবিক পুলিশ ইউনিট

শরীরে আগুন দিয়ে বাবাকে রাস্তায় ফেলে চলে গেছেন সন্তানরা। আর সেই বাবার পচন ধরা শরীর সুস্থ্য করতে মানবিকতার হাত বাড়িয়েছে পুলিশ। চট্টগ্রাম নগরীর রাস্তায় ভাসমান, ভারসাম্যহীন ও অসুস্থ এমন অসহায় মানুষদের প্রতিনিয়ত সেবা দিয়ে যাচ্ছে সিএমপির একটি মানবিক ইউনিট। আর ৭ সদস্যের ইউনিটটির বেতনের টাকা দিয়ে চলে এ বেওয়ারিশ মানুষের চিকিৎসা।  শরীরে আগুন দিয়ে যে […]

রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে প্লাস্টিক বাদ!

চট্টগ্রাম:  পরিবেশ সুরক্ষায় পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু  চট্টগ্রাম বে ভিউয়ের সব কক্ষ, রেস্টুরেন্ট ও মিলনায়তন থেকে প্লাস্টিক বোতল ও স্ট্র সরিয়ে নেওয়া হয়েছে। এর পরিবর্তে শনিবার (১৮ জানুয়ারি) থেকে ব্যবহার করা হচ্ছে কাচের তৈরি বোতল ও পরিবেশবান্ধব স্ট্র। রেডিসন সূত্রে জানা গেছে, রেডিসন ব্লু  চট্টগ্রাম বে ভিউ প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজ করে […]

লালদীঘিতে ২৪ আ’লীগকর্মী হত্যা মামলায় ৫ পুলিশের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম:  ৩২ বছর আগে নগরের লালদীঘি ময়দানে আওয়ামী লীগের সমাবেশে গুলি চালিয়ে ২৪ জনকে হত্যা ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টার ঘটনায় দায়ের হওয়া মামলায় ৫ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২০ জানুয়ারি) ভারপ্রাপ্ত বিভাগীয় স্পেশাল জজ মো. ইসমাঈল হোসেনের আদালত এ রায় ঘোষণা করেন। চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) […]

মহেশখালীতে বড়ভাইয়ের ছুরিকাঘাতে ছোটভাই খুন

সোমবার সকালে ঘটনাটি ঘটে পৌর সদরের গোরকঘাটা এলাকায়। এ ঘটনায় নিহত শাহরিয়ার মাহমুদ শামুর ভাই মহিউদ্দিন সাগর, মঈনুদ্দিন মামুন ও জিয়াউদ্দিন খোকাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, সম্পত্তির ভাগভাটোয়ারা নিয়ে ভাইদের মধ্যে ঝগড়ার একপর্যায়ে শামুকে ছুরিকাঘাত করা হয়। তাকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হলে সেখানে মারা যান।

নান্দনিক সৌন্দর্যের মধ্যেও বড় দুঃখ আসকার দীঘি বড় বড় নালা ভরা আবর্জনায়

চট্টগ্রাম মহানগরীর সবচেয়ে নান্দনিক ও স্বাস্থ্যকর ওয়ার্ড জামালখান। এক বর্গকিলোমিটারের এই ওয়ার্ডটি প্রাকৃতিকভাবে এখন সৌন্দর্যের প্রতিভূ হয়ে উঠেছে। ৩২ হাজার ভোটার ও দেড় লক্ষ লোকের বসবাসের এই ওয়ার্ড এখন নগরবাসীর আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত এখানে ভিড় জমে তরুণ তরুণী থেকে শুরু করে নানা বয়েসী নারী-পুরুষের। এলাকায় বসবাসরত অনেকের সাথে গত দুইদিনে […]

বান্দরবানের খুমি সম্প্রদায়: প্রথমবারের মত উচ্চাশিক্ষার সুযোগ পাচ্ছেন ২ শিক্ষার্থী

যোগাযোগ ব্যবস্থা আর আর্থ-সামাজিক অবস্থা। দুটোতেই সবচেয়ে পিছিয়ে বান্দরবানের খুমি সম্প্রদায়। যাদের ছেলেমেয়ের বেশি পড়লেখার স্বপ্নই কঠিন, সেখানে নানা বাধা পেরিয়ে তাদেরই দুই শিক্ষার্থী উচ্চাশিক্ষার সুযোগ পেয়েছেন দুই পাবলিক বিশ্ববিদ্যালয়ে। যা এ সম্প্রদায় থেকে প্রথম। তাই উচ্ছ্বসিত এ জনগোষ্ঠীর মানুষ। ভবিষ্যতে নিজের পরিবার ও সম্প্রদায়ের পাশাপাশি দেশের জন্য কাজ করতে চান এ শিক্ষার্থীরা। সুইতং খুমী। […]

চট্টগ্রাম গণহত্যা মামলা: আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন আজ

শুরু হয়েছে বহুল আলোচিত চট্টগ্রাম গণহত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপন। আজ সোমবার (২০ জানুয়ারি) যুক্তি উপস্থাপন করবে আসামিপক্ষ। গতকাল রোববার (১৯ জানুয়ারি) ভারপ্রাপ্ত বিভাগীয় বিশেষ জজ মোহাম্মদ ইসমাইল হোসেনের আদালতে প্রথম দিনে যুক্তি উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ। এর আগে আসামি প্রদীপ বড়ুয়া, শাহ আব্দুল্লাহ, মোস্তাফিজুর রহমান ও মমতাজ উদ্দিনের সাফাই সাক্ষ্যগ্রহণ করেন আদালত। প্রসঙ্গত, ১৯৮৮ সালের ২৪ […]

শিশুদের বিনোদনের জন্য একটি শিশু পার্ক নির্মাণ প্রসঙ্গে সিদ্ধান্ত প্রস্তাব

রাকিবুল আলম( চট্টগ্রাম,সন্দীপ ) : শিশুদের বিনোদনের জন্য একটি শিশু পার্ক নির্মাণ প্রসঙ্গে সিদ্ধান্ত প্রস্তাব উপস্থাপন করেন চট্টগ্রাম-৩ সন্দ্বীপ আসনের মাননীয় সফল সাংসদ প্রিয়নেতা দ্বীপরত্ন মাহফুজর রহমান মিতা এমপি মহোদয়।

নৌ পথ নিরাপদ হোক…. সুখবরটা সত্যি হোক…. চট্টগ্রাম-সন্দ্বীপ নৌ রুট নিরাপদ ও আনন্দময় করার ইচ্ছাটা আমাদের আজন্মের

রাকিবুল আলম( চট্টগ্রাম,সন্দীপ ) : নৌ পথ নিরাপদ হোক…. সুখবরটা সত্যি হোক…. চট্টগ্রাম-সন্দ্বীপ নৌ রুট নিরাপদ ও আনন্দময় করার ইচ্ছাটা আমাদের আজন্মের। কিন্তু জেলা পরিষদের ব্যবসায়িক মনোবৃত্তি, প্রকৃতির বিরূপ আচরণ ও জনপ্রতিনিধিদের সদিচ্ছার অভাবে এখনও মানবেতরভাবে উত্তাল সাগর পারি দিতে হয় আমাদের। নিরাপদ, অর্থ সাশ্রয়ী ও আনন্দময় ভ্রমণ ছাড়া বাড়তি কোন চাওয়া আমাদের কখনোই ছিল […]

ভাগাড়ে জুতার বাক্সে ফুটফুটে কন্যাশিশু

এবার চট্টগ্রামের ভাগাড় থেকে উদ্ধার করা হলো এক নবজাতককে। কন্যা সন্তান হওয়ায় শিশুটিকে ফেলে দেয়া হয়েছিল বলে ধারণা করছে পুলিশ। ঠান্ডার মধ্যে দীর্ঘক্ষণ পড়ে থাকলেও সুস্থ রয়েছে শিশুটি। রোববার (১৯ জানুয়ারি) সকালে ভাগাড়ে আবর্জনা কুড়াতে গিয়েছিল কয়েকজন পথশিশু। কান্নার শব্দ শুনে ভয় পেয়ে যায় তারা। খবর দেয় পুলিশকে। পুলিশ এসে জুতার বাক্স থেকে উদ্ধার করে ফুটফুটে […]