ভাগাড়ে জুতার বাক্সে ফুটফুটে কন্যাশিশু

Share the post

এবার চট্টগ্রামের ভাগাড় থেকে উদ্ধার করা হলো এক নবজাতককে। কন্যা সন্তান হওয়ায় শিশুটিকে ফেলে দেয়া হয়েছিল বলে ধারণা করছে পুলিশ। ঠান্ডার মধ্যে দীর্ঘক্ষণ পড়ে থাকলেও সুস্থ রয়েছে শিশুটি।

রোববার (১৯ জানুয়ারি) সকালে ভাগাড়ে আবর্জনা কুড়াতে গিয়েছিল কয়েকজন পথশিশু। কান্নার শব্দ শুনে ভয় পেয়ে যায় তারা। খবর দেয় পুলিশকে। পুলিশ এসে জুতার বাক্স থেকে উদ্ধার করে ফুটফুটে এক কন্যাশিশুকে।

উদ্ধারের পরপরই শিশুটিকে নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। প্রাথমিক চিকিৎসা দিয়ে সমাজ সেবা অধিদপ্তরের শিশু মনি নিবাসে রাখা হয়েছে ১ দিনের শিশুটিকে।

চট্টগ্রাম শিশু মনি নিবাসের সহকারী তত্ত্বাবধায়ক বন্দনা রানী সরকার বলেন, জুতার বাক্সের মধ্যে বাচ্চাটাকে রাখা হয়েছে। টোকাই ছেলেরা বাক্সটা টান দিলে কান্না শুনে ভয় পেয়ে সরে যায়।

দীর্ঘক্ষণ ঠান্ডায় পড়ে থাকার প্রথমে একটু সমস্যা হলেও শিশুটি এখন সুস্থ বলে জানিয়েছেন চট্টগ্রাম শিশু মনি নিবাসের কর্তব্যরত চিকিৎসক ডা. জামিলা হক।

কন্যা সন্তান হওয়ায় শিশুটির এ পরিণতি বলে ধারণা পুলিশের। অভিভাবক খোঁজার চেষ্টা চলছে বলেও জানালেন তারা।

সিএমপির উপ-কমিশনার বিজয় বসাক বলেন, সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত করে অভিভাবক খোঁজার চেষ্টা চালাচ্ছি আমরা।

রাস্তা থেকে উদ্ধার করা আরও দু’টি শিশু রয়েছে চট্টগ্রামের শিশু মনি নিবাসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]