নৌ পথ নিরাপদ হোক…. সুখবরটা সত্যি হোক…. চট্টগ্রাম-সন্দ্বীপ নৌ রুট নিরাপদ ও আনন্দময় করার ইচ্ছাটা আমাদের আজন্মের

Share the post

রাকিবুল আলম( চট্টগ্রাম,সন্দীপ ) : নৌ পথ নিরাপদ হোক…. সুখবরটা সত্যি হোক…. চট্টগ্রাম-সন্দ্বীপ নৌ রুট নিরাপদ ও আনন্দময় করার ইচ্ছাটা আমাদের আজন্মের। কিন্তু জেলা পরিষদের ব্যবসায়িক মনোবৃত্তি, প্রকৃতির বিরূপ আচরণ ও জনপ্রতিনিধিদের সদিচ্ছার অভাবে এখনও মানবেতরভাবে উত্তাল সাগর পারি দিতে হয় আমাদের। নিরাপদ, অর্থ সাশ্রয়ী ও আনন্দময় ভ্রমণ ছাড়া বাড়তি কোন চাওয়া আমাদের কখনোই ছিল না। মনের এই ইচ্ছাটুকু একদিন শেয়ার করেছিলাম ওয়েস্টার্ন মেরিনের সাবেক এমডি শ্রদ্ধাভাজন Sakhawat Hossain এর কাছে। প্রায় ২ মাস ফিজিবিলিটি স্টাডি করে তিনি জানালেন আমাদের চাওয়া অমূলক নয়। আমার অফিসে এই স্টাডি নিয়ে আলাপ হলো দীর্ঘক্ষণ। বললেন, কাউকে বাড়তি কোন টাকা চাঁদা দিতে বাধ্য করা না হলে সুলভে নিরাপদ ও আনন্দময় ভ্রমণ নিশ্চিত করতে পারবেন তিনি। শীতাতপ নিয়ন্ত্রিত ২৫ সিটের একাধিক ওয়াটার বাস আনতে চান তিনি সন্দ্বীপ রুটে। বর্তমানে এই রুটে যেসব স্পিডবোট চলছে তার চেয়ে তিনগুণ বেশি ক্ষমতাসম্পন্ন ও নিরাপদ হবে এই ওয়াটার বাস। থাকবে বিলাসবহুল সিট। থাকবেন দক্ষ পাইলট এবং ক্রু ও। তিনি বললেন, বতর্মান ইজারাদারকে তার লাভের টাকা দিয়েও এই রুটকে নিরাপদ ও আনন্দময় করা সম্ভব। আপনারা তৈরি হন। আমরা দাবি নিয়ে এমপি মহোদয়ের কাছে যাবো। মন্ত্রীর কাছে যাবো। নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির কাছে যাবো। প্রয়োজনে যাবো এবার প্রধানমন্ত্রীর কাছে….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]