পাহাড় কেটে রাস্তা, সিডিএকে ১০ কোটি টাকা জরিমানা

চট্টগ্রামঃ পাহাড় কর্তনের মাধ্যমে জীববৈচিত্র্য ধ্বংস ও পরিবেশের অপূরণীয় ক্ষতিসাধন করার দায়ে একটি প্রকল্পকে ১০ কোটি ৩৮ লাখ ২৯ হাজার ৫৫৩ টাকা টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। বুধবার (২৯ জানুয়ারি) পরিবেশ অধিদফতরের ঢাকা কার্যালয়ে শুনানি শেষে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়। জরিমানা নির্ধারণ করেন মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক রুবিনা ফেরদৌসী। অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো […]

অনির্দিষ্টকালের জন্য বন্ধ আইআইইউসি

চট্টগ্রামঃ সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীদের মুখোমুখি অবস্থানের ফলে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) প্রশাসন। বুধবার (২৯ জানুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল মুহাম্মদ কাশেম পিএসসি এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে রেজিস্ট্রার স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অনিবার্য পরিস্থিতির কারণে আইআইইউসির স্নাতক এবং স্নাতকোত্তর প্রোগ্রামের সমস্ত শ্রেণির কার্যক্রম বন্ধ […]

৩০ জানুয়ারি থেকে কক্সবাজার–সেন্টমার্টিন জাহাজ চলাচল শুরু

চট্টগ্রামঃ আগামী ৩০ জানুয়ারি থেকে কক্সবাজার–সেন্টমার্টিন সমুদ্র পথে পর্যটক বাহী জাহাজ চলাচল শুরু হতে যাচ্ছে। এই পথে দীর্ঘদিন ধরে যাত্রীবাহী জাহাজ চলাচলের দাবি জানিয়ে আসছিলেন পর্যটকরা। ফারহান এক্সপ্রেস টুরিজমের বরাত দিয়ে ভেসেল ফাইন্ডারস বাংলাদেশ এই তথ্য জানিয়েছে। জানা যায়, চলতি মাসের ৩০ তারিখ থেকে পর্যটক বাহী বিলাস বহুল জাহাজ এম ভি কর্ণফুলী এক্সপ্রেস কক্সবাজার – […]

মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের অভিযানঃ ৫১৫(পাঁচশত পনের) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১জন গ্রেফতার

চট্টগ্রামঃ মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের অভিযানঃ ৫১৫(পাঁচশত পনের) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১জন গ্রেফতার ২৮/০১/২০২০ইং রাত ২০.৪০ ঘটিকায় পুলিশ পরিদর্শক জনাব মুহাম্মদ রুহুল আমীন এর নেতৃত্বে এসআই মোঃ ফিরোজ আলম সঙ্গীয় এএসআই/ দাউদ খান ও সঙ্গীয় ফোর্স’সহ গোপন সংবাদের ভিত্তিতে সিএমপি‘র কোতোয়ালী থানাধীন কেসিদে রোডস্থ পুরাতন গির্জা এলাকায় অভিযান পরিচালনা করে বিকম ধর(৩০) কে ৫১৫ (পাঁচশত […]

মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের অভিযানঃ ২,০০০( দুই হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৩ জন গ্রেফতার

মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের অভিযানঃ ২,০০০( দুই হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৩ জন গ্রেফতার ২৮/০১/২০২০ইং রাত ০২.৪৫ ঘটিকায় মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) জনাব আসিফ মহিউদ্দীন মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) জনাব পিযুষ চন্দ্র দাস এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক জনাব বিশ্বজিৎ এর নেতৃত্বে এসআই(নিঃ)/মোঃ সাইদুল ইসলাম, এসআই(নিঃ)/ মোঃ মোশারফ […]

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান প্রদীপ চক্রবর্ত্তী

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) চট্টগ্রাম অঞ্চলের পরিচালক অধ্যাপক প্রদীপ চক্রবর্ত্তীকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রামের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (২৮ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব ড. শ্রীকান্ত কুমার চন্দের সই করা প্রজ্ঞাপনে তাকে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার পর অধ্যাপক প্রদীপ […]

চট্টগ্রামে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আটক ৫

চট্টগ্রামে ছাত্রদলের কমিটিকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে সংগঠনটির কেন্দ্রীয় ৩ নেতাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে মহানগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনের সামনে এ সংঘর্ষ হয়। পুলিশ জানায়, ছাত্রদলের কমিটি বিষয়ে বৈঠকে বসে সংগঠনটির নেতাকর্মীরা। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটির জেরে মারামারি হয়। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে […]

স্কুলবাসে ৫ টাকা ভাড়া, থাকছে মহিলা হেলপারও

চট্টগ্রামের স্কুল শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া বিআরটিসির ১০টি দ্বিতল স্কুলবাস চালু হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) থেকে বাসগুলো চালু করা হয়। প্রধানমন্ত্রীর এই উদ্যোগ চট্টগ্রামের জন্য একটি মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বাসগুলো চালু হওয়ায় স্কুল শিক্ষার্থীরা মাত্র ৫ টাকা ভাড়া দিয়ে যেকোনও দূরত্বে চলাচল করতে পারবে। এত কম ভাড়ায় স্কুল শিক্ষার্থীরা যে কোনও দূরত্বে যাতায়াত করতে […]

‘শুধু আইনশৃঙ্খলাবাহিনীর পক্ষে জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব নয়’

তালীমুল কুরআন মাদ্রাসায় সুচিন্তার চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে জঙ্গিবাদবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সংগঠনটির বিভাগীয় সমন্বয়ক এডভোকেট জিনাত সোহানা চৌধুরীর সভাপতিত্বে এবং মাদ্রাসার সহকারী পরিচালক শামসুল হক-এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান তেলোয়াত ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের  অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু হাসান সিদ্দিক। […]

চট্টগ্রামের নতুন বিভাগীয় কমিশনার এবিএম আজাদ

চট্টগ্রাম : চট্টগ্রামের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব এবিএম আজাদ। সোমবার (২৭ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এবিএম আজাদকে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়। এবিএম আজাদ ২০১৯ সালের ৫ নভেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। এদিকে, চট্টগ্রামের বর্তমান […]