স্কুলবাসে ৫ টাকা ভাড়া, থাকছে মহিলা হেলপারও

Share the post

চট্টগ্রামের স্কুল শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া বিআরটিসির ১০টি দ্বিতল স্কুলবাস চালু হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) থেকে বাসগুলো চালু করা হয়। প্রধানমন্ত্রীর এই উদ্যোগ চট্টগ্রামের জন্য একটি মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

বাসগুলো চালু হওয়ায় স্কুল শিক্ষার্থীরা মাত্র ৫ টাকা ভাড়া দিয়ে যেকোনও দূরত্বে চলাচল করতে পারবে। এত কম ভাড়ায় স্কুল শিক্ষার্থীরা যে কোনও দূরত্বে যাতায়াত করতে পারায় খুশি অভিবাবক-শিক্ষার্থীসহ চট্টগ্রামবাসীরা। মহৎ এ উদ্যোগের জন্য প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষা সংশ্লিষ্ট সকলে।

জানা গেছে, প্রতিটি দ্বিতল বাস নানা রঙে সাজানো হয়েছে। প্রতিটি বাসে ৩০টি ফ্যান, ১২টি বাতি, ৭৩টি বসার সিট, একজন ড্রাইভার ও একজন মহিলা এবং একজন পুরুষ হেলপার দায়িত্বে রয়েছেন। পুরো বাস সিসি ক্যামেরার আওতাধীন। বাসের নিচের তলায় ছাত্রী এবং উপরের তলায় ছাত্রদের জন্য আসন বিন্যাস করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]