‘শুধু আইনশৃঙ্খলাবাহিনীর পক্ষে জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব নয়’

Share the post

তালীমুল কুরআন মাদ্রাসায় সুচিন্তার চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে জঙ্গিবাদবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সংগঠনটির বিভাগীয় সমন্বয়ক এডভোকেট জিনাত সোহানা চৌধুরীর সভাপতিত্বে এবং মাদ্রাসার সহকারী পরিচালক শামসুল হক-এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান তেলোয়াত ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের  অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু হাসান সিদ্দিক।

তিনি বলেন, আমাদের সন্তানরা কী করে সেটা আমাদের দেখতে হবে। তাদের প্রতি নজরদারি বাড়াতে হবে। আমরা যদি প্রত্যেকে সচেষ্ট না হই, তাহলে জঙ্গিবাদ নির্মূল করা শুধু আইনশৃঙ্খলাবাহিনীর পক্ষে সম্ভব হবে না। মাদ্রাসায় শিক্ষিত ছেলে মেয়েরা যাতে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারে সেজন্য মদ্রাসায় ধর্মীয় শিক্ষার পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার দিকে জোর দেয়া খুবই গুরুত্বপূর্ণ।

এডভোকেট জিনাত সোহানা চৌধুরী বলেন, বাঙালি জাতির গণতান্ত্রিক, প্রগতিশীল ও ধর্মনিরপেক্ষ চরিত্র ধ্বংসের ষড়যন্ত্রে যারা লিপ্ত, সেসব চরমপন্থী ও স্বাধীনতাবিরোধী শক্তির মোকাবিলায় সুচিন্তা সদা-তৎপর।

সমাবেশে বক্তব্য রাখেন মাদ্রাসার হিফজ বিভাগীয় প্রধান হাফেজ মাওলানা আবু ছাবের, ফ্লোরিডা আওয়ামী লীগ সভাপতি মোঃ ইমরান, আবু হাসনাত চৌধুরী, ডা. হোসেন আহমেদ, এস আই আজাদ হোসেন, কামাল উদ্দিন চৌধুরী, মুহাম্মদ হাফেজ, নেজাম উদ্দিন সুলতানী, মোঃ মাহমুদুল হক, সামশুল হক সহ প্রমুখ।

সমাবেশ শেষে জয় বাংলা স্লোগানের মধ্য দিয়ে মুজিববর্ষকে স্বাগত জানানো হয়।

শিক্ষার্থীদের নিয়ে প্রশ্নোত্তরপর্ব পরিচালনা করেন সুচিন্তা স্টুডেন্টস এন্ড ইয়ুথ উইং, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর যুগ্ম সমন্বয়ক সৌরভ মুৎসুদ্দী, সদস্য সুমন মাহমুদ ও সৌরভ কুমার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]