কক্সবাজার-টেকনাফের চিত্র বদলে দেবে কর্ণফুলী টানেল

কক্সবাজার-টেকনাফ: দ্রুতগতিতে এগিয়ে চলেছে কর্ণফুলী নদীর নিচে টানেল নির্মাণের কাজ। এরই মধ্যে অর্ধেক কাজ শেষ হয়েছে। কক্সবাজার-টেকনাফের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সহজ করার পাশাপাশি বিদেশি বিনিয়োগ বাড়ার ক্ষেত্রে এই টানেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা ব্যবসায়ীদের।   চীনের সাংহাইয়ের আদলে ওয়ান সিটি টু টাউন এই ধারণাকে কাজে লাগিয়ে এগিয়ে চলেছে কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণের কাজ। […]

সেন্টমার্টিনে ট্রলারডুবি, ১৫ জনের মরদেহ উদ্ধার

কক্সবাজার: কক্সবাজারের সেন্টমার্টিনে বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। এছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে ৬৭ জনকে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের কাছে সমুদ্রে এ দুর্ঘটনা ঘটে। আইন-শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় একাধিক সূত্র বলছে, হতাহতদের সবাই রোহিঙ্গা নাগরিক। নৌকায় করে সাগরপাড়ি দিয়ে অবৈধভাবে মালয়েশিয়ায় যাচ্ছিলেন তারা।  কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশনের কমান্ডার নাইমুল […]

বঙ্গোপসাগরে ডুবল মালয়েশিয়াগামী ট্রলার, ১৫ লাশ উদ্ধার

কক্সবাজার: বঙ্গোপসাগর দিয়ে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের পশ্চিমে একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় নারী ও শিশুসহ ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৬৫ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। আজ মঙ্গলবার সকাল সাতটার দিকে সেন্টমার্টিন দ্বীপের ৭ থেকে ৮ কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে। ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অনেকে। […]