বঙ্গোপসাগরে ডুবল মালয়েশিয়াগামী ট্রলার, ১৫ লাশ উদ্ধার

Share the post

কক্সবাজার: বঙ্গোপসাগর দিয়ে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের পশ্চিমে একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় নারী ও শিশুসহ ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৬৫ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।

আজ মঙ্গলবার সকাল সাতটার দিকে সেন্টমার্টিন দ্বীপের ৭ থেকে ৮ কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে। ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অনেকে। নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কোস্টগার্ড বলছে, উদ্ধার করা যাত্রীদের বেশির ভাগই নারী। তারা কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা শিবিরের বাসিন্দা।

কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার নাইম উল হক বলেন, মঙ্গলবার সকালে সেন্টমার্টিনের অদূরবর্তী সাগরে রোহিঙ্গাবোঝাই একটি ট্রলারডুবির ঘটনা স্থানীয় জেলেদের কাছ থেকে খবর পাওয়ার পর কোস্টগার্ড ঘটনাস্থলে পৌঁছায়। পরে সেখান থেকে নারী ও শিশুসহ ১৫ জনের মৃতদেহ এবং ৬৫ জনকে জীবিত উদ্ধার করেছে।

তিনি বলেন, ‘ঘটনাস্থলে কোস্টগার্ডের পাশাপাশি নৌবাহিনীর একটি জাহাজ উদ্ধার তৎপরতা চালাচ্ছে। দুর্ঘটনা কবলিত ট্রলারটিতে আরও লোকজন রয়েছে।’

নাইম উল হক জানান, টেকনাফের কোনো একটি পয়েন্ট থেকে দুটি ট্রলারে করে রোহিঙ্গারা মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়েছিল। একটি ট্রলার ডুবে গেলেও অপরটির সন্ধান মিলেনি। ধারণা করা হচ্ছে, ওই ট্রলারটি বাংলাদেশের জলসীমা অতিক্রম করে থাইল্যান্ডের দিকে যাচ্ছে।

এদিকে, উদ্ধার হওয়া কয়েকজন রোহিঙ্গা জানান, দালালদের মাধ্যমে তারা রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে বের হয়ে মালয়েশিয়া যাচ্ছিলেন।

টেকনাফের কোস্টগার্ড কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল সোহেল রানা বলেন, ট্রলারটিতে ১২০ জনের মতো যাত্রী ছিল। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়েছে। এখনো উদ্ধারকাজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]