চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতৃত্বে আ.লীগের মোক্তার-জিয়াউদ্দিন

Share the post

চট্টগ্রাম: চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি সৈয়দ মোক্তার আহমদ ও আবুল হোসেন মোহাম্মদ জিয়াউদ্দিন (এএইচএম জিয়াউদ্দিন) সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন; ১৯টি পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৭টিতে জয় পেয়েছেন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা। ১২টিতে জয় পেয়েছেন বিএনপি ও জামায়াত-সমর্থিত আইনজীবীরা।

সোমবার রাতে সমিতির নির্বাচন কমিশনের প্রধান নির্বাচনী কর্মকর্তা সুভাষ চন্দ্র লালা এই ফলাফল ঘোষণা করেন।

আওয়ামী লীগ সমর্থিত সমন্বয় পরিষদ থেকে সৈয়দ মোক্তার আহমদ ১৫১৪ ভোট পেয়ে সভাপতি ও আবুল হোসেন মোহাম্মদ জিয়াউদ্দিন (এএইচএম জিয়াউদ্দিন) ১৬০৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। এ দুই পদে বিএনপি ও জামায়াত-সমর্থিত ঐক্য পরিষদ থেকে সমিতির সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ এনামুল হক সভাপতি পদে পেয়েছেন ১৩৭২ ভোট ও মোহাম্মদ আবদুস সাত্তার সারোয়ার সাধারণ সম্পাদক পদে পেয়েছেন ১১৯৭ ভোট।

সম্পাদকীয় পদে সমন্বয় পরিষদ থেকে এবারের নির্বাচনে বিজয়ী অন্যরা হলেন অর্থ সম্পাদক পদে মঈনুল আলম চৌধুরী টিপু (১৯৯৯ ভোট) ও তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে মো. ইমরুল হক মেনন (২২৮৯ ভোট)। ঐক্য পরিষদ থেকে বিজয়ীরা হলেন সিনিয়র সহ-সভাপতি পদে শেখ মো. ছাবেদুর রহমান (১৯৩৩ ভোট), সহ-সভাপতি মো. আজিজুল হক চৌধুরী (১৮৯৮ ভোট), সহ-সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ কবির হোসাইন (১৫৬১ ভোট), পাঠাগার সম্পাদক পদে মো. আলী আকবর সানজিক (১৬৪১ ভোট), সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে রুনা কাসেম (১৯৪৫ ভোট)।

নির্বাহী সদস্যপদে ঐক্য পরিষদের প্রার্থীদের মধ্যে নির্বাচিত হয়েছেন এএসএম রিদুয়ানুল করিম, মো. মেজবাহ উদ্দিন , মো. মনজুর হোসেন, মো. ওমর ফারুক, মোহাম্মদ নাজমুল ইসলাম, শেখ তাপসী তহুরা ও তানজিন আক্তার সানি । সমন্বয় পরিষদের সদস্য প্রার্থীদের মধ্যে নির্বাচিত হয়েছেন মো. রবিউল আলম, মুহাম্মদ শফিউল আজম বাবর ও নাসরিন আক্তার চৌধুরী।

এর আগে সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। এবার সমিতির মোট ভোটার ছিল সাড়ে ৪ হাজারের বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]