কক্সবাজার-টেকনাফের চিত্র বদলে দেবে কর্ণফুলী টানেল

Share the post

Image result for কর্ণফুলী টানেল

কক্সবাজার-টেকনাফ: দ্রুতগতিতে এগিয়ে চলেছে কর্ণফুলী নদীর নিচে টানেল নির্মাণের কাজ। এরই মধ্যে অর্ধেক কাজ শেষ হয়েছে। কক্সবাজার-টেকনাফের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সহজ করার পাশাপাশি বিদেশি বিনিয়োগ বাড়ার ক্ষেত্রে এই টানেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা ব্যবসায়ীদের।  

চীনের সাংহাইয়ের আদলে ওয়ান সিটি টু টাউন এই ধারণাকে কাজে লাগিয়ে এগিয়ে চলেছে কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণের কাজ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশেই প্রথম নদীর তলদেশে টানেল নির্মাণ করতে যাচ্ছে। চার লেন বিশিষ্ট, দুটি টিউব সংবলিত ৩ দশমিক ৪ কিলোমিটার লম্বা টানেলের ১ হাজার ২২০ মিটার বোরিং মেশিনের মাধ্যমে ইতোমধ্যে খনন করে রিং বসানো হয়েছে।

কর্নফুলী টানেলের প্রকল্প পরিচালক হারুনুর রশিদ বলেন, এখানে আরো কাজ আছে। যেহেতু দুটি টিউব এভাবে কাজ চলছে ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে যে সময় দেয়া আছে তারমধ্যে শেষ করতে পারব।   

চায়না কমিউনিকেশন্স কনস্ট্রাকশন কোম্পানির প্রকল্প পরিচালক লি চেন বলেন, নিরাপদ নির্মাণের নিশ্চিয়তা দেয়া হচ্ছে, দ্রুতই কাজ এগিয়ে চলছে।

চট্টগ্রাম বন্দরকে পুরোপুরি ব্যবহার করা ও দক্ষিণ চট্টগ্রাম তথা কক্সবাজার-টেকনাফের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সহজ করার ক্ষেত্রে এই টানেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যবসায়ীদের। সেই সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় বাড়বে বিদেশি বিনিয়োগও বলে জানান চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি এ এম মাহবুব চৌধুরী।

নগর পরিকল্পনাবিদ আশিক ইমরান বলেন, আমরা কক্সবাজার এবং টেকনাফকে ঘিরে যে ধরনের বিশ্বমানের পরিকল্পনা নেয়া হয়েছে, সেই পরিকল্পনা বাস্তাবায়ন করার জন্য এটা বিশাল ভূমিকা রাখবে।

চায়না কমিউনিকেশন্স কনস্ট্রাকশন কোম্পানি ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে টানেল নির্মাণ করছে। টানেল নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৯ হাজার ৮শ ৮০ কোটি টাকা। ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]