রজনী সুইট এন্ড বেকারিতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

মো হিমেল মিয়া,(মনোহরদী নরসিংদী): নরসিংদীর শিবপুর উপজেলার আয়ুবপুর ইউনিয়নের নোয়াদিয়া (কামিনী গাছতলা) এলাকায় অবস্থিত রজনী সুইট এন্ড বেকারিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার (০৮ জুন ২০২৬) বেলা ১১টা ৪০ মিনিটে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী […]

গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্প চালু হলে দিনে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকা শহরে সরবরাহ করা যাবে- মির্জা ফখরুল

বি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্প চালু হলে দিনে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকা শহরে সরবরাহ করা যাবে। চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই পরীক্ষামূলক ও আংশিক পানি সরবরাহ শুরু করার […]

বগুড়া সিটিতে ৪০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার, স্বামী পলাতক

এস.এম.জয়, বগুড়া : বগুড়া সিটি শহরের ১৬ নং ওয়ার্ডের নিশিন্দারা মন্ডলপাড়া এলাকায় এক সফল অভিযান পরিচালনা করে ৪০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ মোছাঃ ছালেহা আক্তার (৪০) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, বগুড়া। তবে অভিযানের সময় ডিএনসি দলের উপস্থিতি টের পেয়ে কৌশলে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যেতে […]

ধোবাউড়ায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ

আবুল হাশেম,ধোবাউড়া(ময়মনসিংহ)প্রতিনিধিঃময়মনসিংহের ধোবাউড়ায় ২০২৫ সালের এসএসসি এইচএসসি পরিক্ষায় উত্তীর্ণ মেধাবী  শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়েছে। রবিবার সকালে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র( ডিএসকে) আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে চেক প্রদান করা হয়। চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার নুরুল আমিন। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের […]

ববি’তে প্রাথমিক ভর্তির কাগজপত্র জমা দিতে আসা শিক্ষার্থীদের সহায়তায় ববি ছাত্রদলের হেল্প ডেস্ক

আব্দুল্লাহ আল মামুন, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যারা বরিশাল বিশ্ববিদ্যালয়ে এবং গুচ্ছভুক্ত অন্য বিশ্ববিদ্যালয়ে প্রাথমিকভাবে ভর্তির জন্য মনোনীত হয়েছে তাদের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথম পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়ায় কাগজপত্র জমা দিতে আসা শিক্ষার্থীদের সহায়তায় হেল্প ডেস্ক বসিয়েছে ববি শাখা ছাত্রদল। আজ (৮ জুন ২০২৬) বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে হেল্প ডেস্ক […]

ভালুকায় কলেজছাত্রী অপহরণের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

হৃদয় আহমেদ,ভালুকা, ময়মনসিংহ প্রতিনিধি :ময়মনসিংহের ভালুকায় এক কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে কয়েকজনের নাম উল্লেখ করে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তার বাবা। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার টুংরাপাড়া গ্রামের বাসিন্দা মিলন মন্ডলের মেয়ে সুমাইয়া আক্তার ইভা (১৯) গফরগাঁও সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। অভিযোগে বলা হয়, একই এলাকার এক যুবক দীর্ঘদিন ধরে ইভাকে […]

ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৩

মো: রিপন হোসেন , ধামরাই (ঢাকা) : ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলী এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। ৬ জুন শনিবার দুপুরে কুষ্টিয়া থেকে ঢাকাগামী শুভ বসুন্ধরা পরিবহন ও ঢাকা থেকে সাতক্ষীরাগামী এইচ.আর. ট্রাভেলসের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য […]

শিশু নির্যাতন রোধে জাতীয় শিশু নিরাপত্তা টাস্কফোর্স গঠন করতে হবে – ডেপুটি স্পীকার

তোবারক হোসেন খোকন, নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে ক্রমবর্ধমান শিশু নির্যাতন মোকাবিলায় জাতীয় পর্যায়ে একটি সমন্বিত শিশু নিরাপত্তা টাস্কফোর্স গঠনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি। তিনি বলেন, শিশু নির্যাতন একটি গুরুতর সামাজিক ব্যাধি, যা কেবল আইন প্রয়োগের মাধ্যমে নির্মূল করা সম্ভব নয়। এ সমস্যা মোকাবিলায় পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, […]

নাটোর ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা অনুষ্ঠিত, সবাইকে সতর্ক থাকার আহ্বান

মো: আরিফুল ইসলাম,নাটোর প্রতিনিধি : ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশাবাহিত এ রোগের বিস্তার রোধে নাটোরে এক সচেতনতামূলক আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ১১টা দিকে নাটোর সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে এ সভার আয়োজন করা হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাটোর সিভিল সার্জন ডা. […]

দুর্গাপুরে কিশোরীকে ভারতে পাচার কালে, বিজিবির হাতে আটক

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:নেত্রকোণার দুর্গাপুর সীমান্ত এলাকা দিয়ে এক কিশোরীকে ভারতে পাচারের সময় কথিত পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাচারের শিকার হওয়া ওই কিশোরীকেও উদ্ধার করা হয়। শনিবার (৬ জুন) সকালে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে। সরেজমিনে গিয়ে জানা গেছে, বর্তমান […]