নাটোর ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা অনুষ্ঠিত, সবাইকে সতর্ক থাকার আহ্বান

Share the post
মো: আরিফুল ইসলাম,নাটোর প্রতিনিধি : ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশাবাহিত এ রোগের বিস্তার রোধে নাটোরে এক সচেতনতামূলক আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ১১টা দিকে নাটোর সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে এ সভার আয়োজন করা হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাটোর সিভিল সার্জন ডা. মুহাম্মদ মশিউর রহমান।
আলোচনা সভায় বক্তারা ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, ডেঙ্গু একটি প্রতিরোধযোগ্য রোগ। বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র কিংবা যেখানে পরিষ্কার পানি জমে থাকে সেসব স্থান নিয়মিত পরিষ্কার রাখতে হবে। মশার প্রজননস্থল ধ্বংসে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও স্থানীয় সরকার উপ-পরিচালক ও নাটোর পৌর প্রশাসক মো. আরিফ হোসেন; নাটোর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কামাল উদ্দিন ভূঁইয়া, নাটোর পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শক নীরেন্দ্রনাথ মণ্ডল এবং নাটোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল আরএমও ডা. মাহবুবুর রহমান,নাটোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার জুয়েল হক, নাটোর ক্লিনিক মালিক সমিতির সহ-সভাপতি রবিউল ইসলাম ,সদস্য শেফ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার পরিচালক মোঃ মহিন উদ্দিনসহএ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের কর্মচারী, চিকিৎসক , গণমাধ্যম কর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়। এ রোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত জরুরি। সবাইকে নিজেদের বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।”সভায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং জেলার সর্বস্তরের মানুষকে সচেতন করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]