দুর্গাপুরে কিশোরীকে ভারতে পাচার কালে, বিজিবির হাতে আটক

Share the post

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:নেত্রকোণার দুর্গাপুর সীমান্ত এলাকা দিয়ে এক কিশোরীকে ভারতে পাচারের সময় কথিত পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাচারের শিকার হওয়া ওই কিশোরীকেও উদ্ধার করা হয়। শনিবার (৬ জুন) সকালে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।

সরেজমিনে গিয়ে জানা গেছে, বর্তমান সময়ে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইনের বিভিন্ন প্রচেষ্টার প্রেক্ষাপটে সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ সকাল আনুমানিক ৮টা ৪৫ মিনিটের সময় নেত্রকোণা ব্যাটালিয়নের ভবানীপুর বিওপির একটি টহল দল সীমান্তের মেইন পিলার ১১৫৬/৮-এস এর নিকটবর্তী ফারংপাড়া গ্রামের বটতলা এলাকা থেকে এক ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যাক্তি বাংলাদেশ থেকে এক কিশোরীকে ভারতে পাচারের চেষ্টা করছিলেন।

আটককৃত ওই ব্যক্তির নাম সিলভার চাকমা (পিতা- মৃত এনফন্ট নকরেট), নেত্রকোণার দুর্গাপুর উপজেলার ভরতপুর গ্রামের বাসিন্দা। উদ্ধার হওয়া কিশোরীর নাম রাত্রি সরকার (১৪)। তার বাড়িও দুর্গাপুর উপজেলার বরইগঞ্জ এলাকায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রাত্রি সরকারের অধিকাংশ আত্মীয়-স্বজন ভারতে বসবাস করেন। তাদের কাছে যাওয়ার উদ্দেশ্যে তিনি সিলভার চাকমার সহায়তা নেন। এ সময় অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে বিজিবির টহল দল তাদের আটক করে। আটক ব্যক্তি ও উদ্ধার হওয়া কিশোরীকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুর্গাপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

নেত্রকোণা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে সীমান্ত এলাকায় মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি ও স্থানীয়দের তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]