সৈয়দপুরে ভেজাল বিরোধী অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা

Share the post

রাজু আহম্মেদ,নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে নামী-দামী কোম্পানির মোড়কে চাল, আটা, সেমাই, তেল, খাবার স্যালাইন বিভিন্ন নিম্নমানের খাদ্য-পণ্য দীর্ঘদিন থেকে বাজারজাত করছে একটি চক্র। এসব খাদ্যপন্য কিনে সাধারণ ক্রেতারা পড়ছে স্বাস্থ্য ঝুঁকিতে। সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে শহীদ ডা. জহুরল হক (বিচালী পট্টি) সড়কে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ ও সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার( ভুমি) অভিযানে প্রকাশ্যে আসে মানুষ ঠকানোর অবৈধ ফাঁদ। জানা যায়, শহরের ওই সড়কের বেশ কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে চাষী, তৃপ্তি, সোহা, টেস্টি স্যালাইন, ইস্টিকুটুমসহ দেশি-বিদেশি নামী ব্র্যান্ডের মোড়কে নিম্নমানের খাদ্য-পণ্য বাজারজাত করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন নীলফামারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন এবং সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রমিজ আলমের যৌথ নেতৃত্বে শহরের উল্লেখিত সড়কে পরিচালনা করা হয় ভ্রাম্যমান আদালত। এসময় ৪টি প্রতিষ্ঠান থেকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে এ এন ট্রেডার্সের মালিক আরিফুল ইসলামকে ৩০ হাজার, মেসার্স ইমরান ট্রেডার্সের মালিক ইমরান হোসেনকে ৭ হাজার, রাজিব স্টোরের মালিক জাহিদকে ৩ হাজার, আরিফ স্টোরের মালিক আরিফ হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই দিনে উপজেলার বাঙ্গালীর ইউনিয়নের চৌমুহনি বাজারে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের অপরাধে হোটেল মালিক ফরিদুল ইসলামের ৫ হাজার, ফরহাদ হোসেনের ৩ হাজার এবং সুমন ইসলামের ২ হাজারসহ মোট ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। নীলফামারীর কোম্পানির কমান্ডার সহকারী পুলিশ সুপার মুন্না বিশ্বাসের নেতৃত্বে RAB -১৩ সার্বিক সহযোগিতা করে। অভিযান পরিচালনা শেষে সংবাদকর্মীদের ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক বোরহান উদ্দিন জানান, সৈয়দপুরে গত বছর ভেজাল ও নকলের মাত্রা কিছুটা কমলেও করোনার পর থেকে এর মাত্রা আশঙ্কাজনক হারে বেড়েছে। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে এমনটা আমাদের জনিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]