সুনামগঞ্জের শিমুলবাক ইউপি নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মঈন উদ্দিন।

Share the post

আজিজুল ইসলাম,সুনামগঞ্জ প্রতিনিধি: আসন্ন সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জের শিমুলবাক ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী বঙ্গবন্ধু সৈনিকলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা কমিটির সাবেক সভাপতি মঈন উদ্দিন আহমদের সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় শিমুলবাক ইউনিয়নবাসীর আয়োজনে নুরপুর মাঠে এ সভা অনুষ্টিত হয়। বিশিষ্ট আওয়ামীলীগ নেতা আব্দুল মতলিবের সভাপতিত্বে ও জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সাধারন সম্পাদক এম নোমান হাসান খাঁনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন,সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বঙ্গবন্ধু সৈনিকলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সাবেক সভাপতি মঈন উদ্দিন আহমদ। এ€ছাড়াও বক্তব্য রাখেন জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধার সন্তান আবুল মনসুর জমশেদ। এছাড়াও বক্তব্য রাখেন,জেলা যুব শ্রমিকলীগের সাধারন সম্পাদক একে মিলন আহমদ,শিমুলবাক ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মর্তুজা মিয়া,ইউপি সদস্য হায়াতুল ইসলাম,আব্দুস জাহির,সাবেক ইউপি সদস্য শমসের আলী,মুক্তিযোদ্ধা সন্তান মো. জসিম উদ্দিন,আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান,ইউপি কৃষকলীগ সভাপতি মো.হাবিব মিয়া,রফিকুল ইসলাম প্রমুখ। নেতৃবৃন্দরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষন করে বলেন অবহেলিত এই জনপদ দক্ষিণ সুনামগঞ্জের আসন্ন শিমুলবাক ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বঙ্গবন্ধুর একনিষ্ট সৈনিক সুনামগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সাবেক সভাপতি মঈন উদ্দিন আহমদকে নৌকা প্রতীক দেয়ার আহবান জানান। সে একজন দক্ষ নীতিবান সৎ এবং যোগ্য প্রার্থী । সে জনপ্রতিনিধি নির্বাচিত হতে পারলে এই ইউনিয়নে শিক্ষা,স্বাস্থ্য,বাসস্থান ও যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]