সখিপুরে টিউবওয়েল,পায়খানা ছাড়া মানবেতর জীবনযাপন করছে প্রতিবন্ধী ছেলে ও বৃদ্ধা মা

Share the post

মাসুদ পারভেজ, স্টাফ রিপোর্টার : টাঙ্গাইল সখিপুর উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের রাজাবাড়ি গ্রামের প্রতিবন্ধী সিরাজ মিয়া (৪৫), পিতা: মৃত মো: হটু মিয়া ও তার ৮৫ বছরের বৃদ্ধা মা নানানদিক থেকে মানবেতর জীবনযাপন করছে। সরেজমিনে গেলে দেখা যায়, তাদের বাড়িতে একটি থাকার ঘর আছে, তবে নেই তাদের টিউবওয়েল, পায়খানা। আছে একটি দীর্ঘ বছরের কূপ। সেখান থেকে পানি তুলে গোসল সহ নানা কাজকর্ম করেন মা ও ছেলে। মাঝে মাঝে অন্য বাড়িতে থেকে খাবার পানি নিয়ে আসে বৃদ্ধা মা।তাদের সাথে কথা বললে জানা যায়, প্রায় দের বছর আগে স্ট্রোক করেছিলেন সিরাজ মিয়া ।তিনি বর্তমানে কোন কাজকর্ম করতে পারে না। অভাবের সংসারে মা, স্ত্রী ও দুই ছেলে থাকলেও স্ট্রোক করার পর তার স্ত্রী ও দুই ছেলে বাড়ি থেকে চলে যায়। বর্তমানে বাড়িতে সিরাজ ও তার বৃদ্ধা মা আছেন। সিরাজ কোন কাজ করতে পারে না বলে তার বৃদ্ধা মা ভিক্ষা করে কোনমতে সংসার চালান।সিরাজ টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না, কোনমতে খেয়ে নাখেয়ে মানবেতর দিন কাটাচ্ছে।বাড়িতে কোন টিউবওয়েল, পায়খানাও নেই ,এমন মানবেতর জীবনযাপন করছে তারা। সিরাজ ও তার বৃদ্ধা মা সমাজের সকল মানুষের কাছে সাহায্য কামনা করছেন। এ বিষয়ে হাতিবান্ধা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার আব্দুল জলিল বলেন, অতি দ্রুত সিরাজকে একটি প্রতিবন্ধী কার্ড করে দিব এবং টিউবওয়েল, পায়খানা যদি সরকারের কাছে থেকে পাই তাহলে তাদের আগে দিয়ে দেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]