আগামী বছরেই রেলে চড়ে কক্সবাজার: রেলমন্ত্রী

Share the post

চট্টগ্রাম সংবাদ: আগামী বছরের ডিসেম্বরের মধ্যেই রেলে চড়ে সমুদ্রনগরী কক্সবাজার যাতায়াত করা যাবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

রেলমন্ত্রী বলেছেন, দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইনের কাজ শেষ করে ট্রেন চলাচলের উপযোগী করা হচ্ছে। ২০২২ সালের ডিসেম্বরের মধ্যেই রেলে কক্সবাজার যাতায়াত করা যাবে।

চট্টগ্রামের পটিয়া রেল স্টেশনে ডেমু ট্রেনের উদ্বোধন অনুষ্ঠানে এসে শনিবার দুপুরে রেলমন্ত্রী একথা বলেন। এর আগে দুপুর ১২টায় দোহাজারী রেল স্টেশন চত্বরে আরেকটি ডেমু ট্রেনের উদ্বোধন করা হয়।

এক সময়ের ব্যস্ততম রেল রুটটিতে প্রথম পদক্ষেপ হিসেবে ডেমু ট্রেন দেয়া হয়েছে উল্লেখ করে রেলমন্ত্রী বলেন, ‘সামনে আরও ট্রেন সম্প্রসারিত করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি মেগা প্রকল্পের মধ্যে দুটি রয়েছে রেলওয়ের। এর একটি পদ্মাসেতুর সঙ্গে রেল যোগাযোগ অন্যটি মিয়ানমার, চীন ও ভারতের সঙ্গে রেল সংযোগ।’

রেললাইন সংস্কার ও রেলের উন্নয়নে মেগা প্রকল্পগুলোর গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, ‘দোহাজারীতে অত্যাধুনিক জংশন হবে। অনেকের কর্মসংস্থান সৃষ্টি হবে। যারা রেলওয়ের জায়গা দখল করে আছেন, তারা অতিদ্রুত সরে যান। রেলওয়ে কর্তৃপক্ষ অচিরেই উচ্চেদ অভিযান পরিচলনা করবে।’

ডেমু ট্রেনের উদ্বোধন অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ও পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরী, চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মোছলেম উদ্দিন আহমদ, চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ নজরুল ইসলাম চৌধুরীসহ রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]