লালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-১

Share the post

মো. আশিকুর রহমান টুটুল, নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে দুইটি মোটরসাইকেলের মুখমুখি সংঘর্ষে রেজাউল ইসলাম (৪৫) নামের একজন নিহত হয়েছে। সে লালপুর পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের লাইনম্যান ছিলো। শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মোহরকায় ডিগ্রী কলেজ রোড়ের কয়লার ডর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এঘটনায় জাহাঙ্গীর হোসেন (৪৫) নামের অপর একজন আহত হয়েছেন। স্থানীয় ও লালপুর থানা সূত্রে জানাগেছে,‘বিকেলে লালপুর পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের দুই লাইনম্যান মোটরসাইকেল নিয়ে উপজেলার লালপুর-মোহরকয়া বাজার সড়কে দুলাল ভান্ডারির বাড়ির সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপরএকটি মোটর সাইকেলের সাথে মুখোমখি সংঘর্ষ হয়। এসময় পল্লী বিদ্যুৎএর দুই কর্মী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক লাইন টেকনিশিয়ান রেজাউল ইসলামকে মৃত ঘোষনা করে। অপরজন জাহাঙ্গীর আলমকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। লালপুর থানার ওসি সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]