সিএমপিতে বড় রদবদল, ৫ থানার ওসি বদলে গেল

Share the post

চট্টগ্রাম সংবাদ: চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) থানা পর্যায়ে বড় ধরনের রদবদল হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে রদবদলের এই ঘটনা ঘটল।সোমবার (১৮ জানুয়ারি) সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর স্বাক্ষরিত এক আদেশে বদলির এসব আদেশ জারি হয়।

বাকলিয়া থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দীনকে বদলি করা হয়েছে কোতোয়ালী থানার ওসি হিসেবে। অন্যদিকে কোতোয়ালী থানার বর্তমান ওসি মোহাম্মদ মহসীনকে বদলি করা হয়েছে ডবলমুরিং থানার ওসি হিসেবে।

চকবাজার থানার বর্তমান ওসি মুহাম্মদ রুহুল আমীনকে বদলি করা হয়েছে পার্শ্ববর্তী বাকলিয়া থানায়। অন্যদিকে চান্দগাঁও থানার বর্তমান ওসি আতাউর রহমান খোন্দকারকে বদলি করা হয়েছে চকবাজার থানার ওসি হিসেবে।

এদিকে গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) পুলিশ পরিদর্শক মোস্তাফিজুর রহমানকে চান্দগাঁও থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।

ডবলমুরিং থানার বর্তমান ওসি সদীপ কুমার দাশকে কোনো দায়িত্ব না দিয়েই পুলিশ কমিশনার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]