মাধবপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশা আরোহী নিহত

Share the post

মোঃজাকির হোসেন হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে ঢাকা সিলেট মহাসড়কের বাঘসাইর নামক স্থানে ট্রাকের ধাক্কায় আলম মিয়া (৩৫) নামে এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ৯টার দিকে এঘটনা ঘটে। নিহত আলম মিয়া উপজেলার আদাঐর গ্রামের মৃত আনু মিয়ার পুত্র। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম জানান, নিহত আলম মিয়া সিএনজি অটোরিকশা যোগে মাধবপুর থেকে শায়েস্তাগঞ্জ যাচ্ছিলেন। বাঘসাই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে তিনি মারা যান। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্বার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]